বাংলাদেশ

মগবাজারে বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

মগবাজারে বিস্ফোরণের পর চ্যানেল আই অফিসের ক্ষতিগ্রস্ত অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মগবাজারে বিস্ফোরণের ফলে চ্যানেল আই অফিসের ভেতর ক্ষতিগ্রস্ত অবস্থা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

প্রাণ হারানো ওই ব্যক্তির নাম নুরুন্নবী বলে জানা গেছে। এ নিয়ে ওই ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

রাজধানীর মগবাজারে পেট্রোলপাম্পের পাশে ২৭ জুন রাতে একটি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭ জনের মৃত্যু হয় আর আহত হয় অর্ধশতাধিক।

ঘটনার দুইদিন পর ওই ভবনের ধংসস্তুপ থেকে ফায়ার সার্ভিস রেসকিউ টিম নিখোঁজ কেয়ার টেকার হারুনুর রশীদের মরদেহ উদ্ধার করে।

চিকিৎসাধীন আরেক যুবকের মৃত্যু হয় বুধবার।

আহতদের মধ্যে ১০ জনের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়:বিস্ফোরণ মগবাজার মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…