প্রবাস সংবাদ

মক্কাপ্রবাসী লোহাগড়া সমিতির ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা

লোহাগড়া সমিতির ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা, সবাই হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লোহাগড়া সমিতির ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভার ছবি, সদস্যরা একসাথে হাসিমুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরব প্রবাসী লোহাগড়া রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গড়া সামাজিক সংগঠন প্রবাসী লোহাগড়া সমিতির সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সদস্য সচিব ও সিপ্লাস টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক খলিল চৌধুরীর পরিচালনায় মক্কার স্থানীয় একটি হোটেলের বলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন।

পবিত্র মক্কাসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে কর্মরত লোহাগড়া সৌদি প্রবাসীরা জমকালো এই অনুষ্ঠানে অংশ নেন।

সাধারণ সভায় সমিতির সার্বিক উন্নয়ন, ভবিষৎ পরিকল্পনা এবং বিগত বিভিন্ন সময়ে লোহাগড়া এলাকায় দরিদ্র, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সমিতির পক্ষ থেকে সাহায্য বিতরণসহ নানা হিসাব তুলে ধরা হয়।

এছাড়া সমিতির সদস্যদের নিজস্ব আবাসভূমি লোহাগড়ায় প্রবাসী পল্লী স্থাপনে উপস্থিত নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণ করা হয়।

বিষয়:ঈদ প্রবাসী মক্কা লোহাগড়া সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…