চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ একদিনে ভারতে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আগের সব রেকর্ড ভেঙে ভারতে প্রথমবারের মতো একদিনে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৮৫ জনের। দেশটিতে এখন মোট মৃত্যু ২ লাখ ছাড়িয়ে গেছে।

আগের দিন দেশটিতে আক্রান্ত শনান্তের সংখ্যা সামান্য কমার পরের দিনই আবার নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। শেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩ লাখ ৬৯ হাজার ৯০২ জন রোগী শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো-এর পরিসংখ্যান বলছে, একদিনে আক্রান্তের হিসাবে এই সংখ্যা শুধুমাত্র ভারতেই নয়, বিশ্বেও সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল যুক্তরাষ্ট্রে। সেদিন দেশটিতে শনাক্ত হয়েছিল ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন। তবে পরপর কয়েকদিন সেই রেকর্ড ভাঙে ভারত। দুইদিন আগে সোমবার সর্বোচ্চ রেকর্ড ছিল ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন।

চলতি মাস থেকে ভারতে করোনার তাণ্ডব ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার সকাল পর্যন্ত একদিনে ৩ হাজারের ওপরে মৃত্যু এর আগে কখনো হয়নি। গত ২৪ ঘণ্টায় এটিই বিশ্বের সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত।

ভারতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়। তবে বিশেষজ্ঞরা ধারণা করছে, যেভাবে দেশটিতে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে,ক্ষতিগ্রস্তের পরিমাণ যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও দিল্লি।

Reneta

গত ১৫ এপ্রিল থেকেই দেশটিতে দৈনিক দুই লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে আজ সর্বোচ্চ শনাক্ত হয়েছে।

ভারতে এখন পর্যন্ত প্রায় ১৪ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, মোট সংক্রমণে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৮৫৮ জন এবং মারা গেছেন ৩১ লাখ ৪৮ হাজার ৭৮১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১২ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ১৩৭ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একদিনে মৃত্যুকরোনাকরোনাভাইরাসভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলেন ২৫ লাখ ৭৯ হাজার মানুষ

পরবর্তী

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

পরবর্তী

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

ভারতের হাসপাতালে আবার আগুন, মৃত্যু ৪

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT