চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ সাইবার হামলার শিকার বিশ্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ পূর্বাহ্ণ ১৩, মে ২০১৭
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

বিশ্ব জুড়ে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে হামলাকারীরা মোটা অংকের অর্থ দাবি করেছে।

শনিবার বাংলাদেশ সময় ভোররাত পর্যন্ত বিশ্বের অন্তত ৯৯টি দেশে এই সাইবার হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) তৈরি একটি সফটওয়্যার টুল দিয়েই হামলাটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামলাকারীরা ‘র‍্যানসামওয়্যার’ জাতীয় এই টুল ছড়িয়ে হাজারো কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এরপর সেই নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের ফিরিয়ে দিতে ডিজিটাল মুদ্রা বা ‘বিটকয়েনের’ মাধ্যমে তারা কম্পিউটার প্রতি ৩০০ ডলার করে দাবি করছে। ‘ওয়ানাক্রাই’সহ বিভিন্ন নামে ছড়িয়ে পড়ে কম্পিউটার দখল করছে এই র‌্যানসামওয়্যার।

গত এপ্রিলে ‘শ্যাডো ব্রোকারস’ নামের একটি হ্যাকার গ্রুপ এই টুলগুলো হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করে অনলাইনে ছেড়ে দেয়ার দাবি করে। এর আগে মার্চেই এ জাতীয় টুল থেকে সুরক্ষার উদ্দেশ্যে টেক জায়ান্ট মাইক্রোসফট একটি প্যাচ বা সিকিউরিটি আপডেট প্রকাশ করেছিল। কিন্তু এরপরও বহু কম্পিউটার আক্রান্ত হওয়ায় ধারণা করা হচ্ছে, সেগুলোতে সিকিউরিটি প্যাচ আপডেট হয়নি।

বিবিসি জানায়, যে ৯৯টি দেশের কম্পিউটার এই হামলা শিকার হয়েছে তার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেন, ইতালি আর তাইওয়ান।

এসব দেশের স্বাস্থ্য, টেলিকম বা যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ খাত এই হামলার শিকার হয়েছে। আর সবচেয়ে বড় ধরণের হামলার মুখে পড়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস। দেশটির হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা বন্ধ করে রাখতে হয়েছে।

Reneta

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাভাস্টের হিসেব অনুসারে, এখন পর্যন্ত ১ লাখের বেশি কম্পিউটারে তারা র‌্যানসামওয়্যারের আক্রমণ হতে দেখেছে। সংক্রমণের পরিসর ব্যাপক বলে মন্তব্য করেছেন অ্যাভাস্টের রিভার্স ইঞ্জিনিয়ার এবং ম্যালওয়্যার গবেষক জ্যাকাব ক্রাউস্টেক। আক্রমণের ৫৭ শতাংশই রাশিয়ায় বলেও টুইটবার্তায় জানান তিনি।

এই আক্রমণ থেকে বাঁচতে অ্যাভাস্ট নিজ থেকেই বিনামূল্যে একটি সিকিউরিটি প্যাচ প্রকাশ করেছে।

‘র‍্যানসামওয়্যার’ হচ্ছে এমন এক ধরণের ম্যালওয়্যার বা ভাইরাস, যা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ব্যবহারকারীকে প্রবেশে বাধা দেয়। অনেক সময় হার্ডডিস্কের অংশ বা ফাইল পাসওয়ার্ড দিয়ে অবোধ্য করে ফেলে। পরে ওই কম্পিউটারের নিয়ন্ত্রণ ফেরত দেয়ার বিনিময়ে অর্থ দাবি করা হয়।

‘ট্রোজান ভাইরাসের’ মতো এ ধরণের ম্যালওয্যার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিপণসাইবার হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

‘এখানে কেউ কাউকে ছাড় দেয় না’

জুলাই ৪, ২০২৬

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT