ভয়াবহ আবহাওয়ায় চীনে অন্তত ২০ দৌড়বিদের মৃত্যু

চীনে দুর্যোগের সময় উদ্ধারকর্মীরা আহত ও মৃতদের জন্য উদ্ধার কাজ চালাচ্ছে, পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান।. Channel i News – চ্যানেল আই নিউজ
উত্তর পশ্চিম চীনে ভয়াবহ আবহাওয়ার কারণে অন্তত ২০ জন দৌড়বিদ প্রাণ হারিয়েছেন।
শনিবার ইয়েলো রিভার স্টোন ফরেস্টে ১০০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় আঘাত হানে তীব্র বাতাস আর হিমশীতল বৃষ্টি। ইয়েলো রিভার স্টোন ফরেস্ট চীনের একটি পর্যটন কেন্দ্র বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, ১৭২ জন অংশগ্রহণকারী নিখোঁজ হয়ে গেলে দৌড় স্থগিত করা হয়। রোববার উদ্ধারকারীরা এসব মরদেহ উদ্ধার করে।
পাহাড়ি এলাকায় সারারাত তাপমাত্রা অত্যন্ত নিম্ন থাকায় উদ্ধার কার্যক্রমও খুব কঠিন হয়ে যায় বলে জানায় সিনহুয়া।
ইয়লো রিভার স্টোন ফরেস্ট ৫০ স্কয়ার কিলোমিটারের একটি অসমতল এলাকা যেখানে দর্শনীয় সব পাথরের স্তম্ভ রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






