চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়ংকর গুহায় বন্দী ফুটবলারদের উদ্ধারে ‘চূড়ান্ত’ অভিযান শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

থাইল্যান্ডে গুহায় এখনো আটকে থাকা বাকি ৪ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযানে নেমেছেন অভিজ্ঞ ডুবুরি ও উদ্ধারকর্মীরা। তারা আশা করছেন এটাই হবে তাদের উদ্ধারের ‘চূড়ান্ত’ অভিযান।

থাই নেভি সিল কর্তৃপক্ষ অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে চরম ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে রোববার ও সোমবার ৪ জন করে মোট ৮ জন ক্ষুদে ফুটবলারকে উদ্ধার করেন থাই নেভি সিল ও বিদেশি অভিজ্ঞ ডুবুরিরা। তারাই নতুন করে প্রস্তুতি নিয়ে তৃতীয় দিনের মতো আবার কাজ শুরু করেছেন।

তবে তারা ইতোমধ্যে গুহায় প্রবেশ করেছেন কিনা তা নিশ্চিতভাবে জানানো হয়নি।

উদ্ধার অভিযানের প্রধান নারংসাক ওসোতানাকর্ন সোমবার দ্বিতীয় দফায় ৪ কিশোর উদ্ধারের পর ওই দিনের মতো উদ্ধারকাজ স্থগিত ঘোষণা করেন। জানান, মঙ্গলবারের অভিযান শুরু করতে আরও ২০ ঘণ্টার মতো সময় লাগতে পারে।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

তবে পুরোটাই আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে বলেও জানান তিনি।

Reneta

মঙ্গলবার ভোররাত থেকেই টানা বর্ষণ চলছে। গুহার ভেতর জমে থাকা বন্যার পানির উচ্চতা এতে আরও অনেক বেড়ে যাবে, এই আশঙ্কায় তাই মঙ্গলবার সকাল সকালই কাজ শুরু করে দেয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচ।

টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর আরও ৬ দিন পর রোববার দলটিকে বের করে আনতে চূড়ান্ত অভিযান শুরু করে উদ্ধার কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডথাইল্যান্ড-কিশোর নিখোঁজলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT