স্পোর্টস

ভ্যালেন্সিয়ায় হোঁচট বার্সেলোনার

ভ্যালেন্সিয়ায় হোঁচট বার্সেলোনার

লা লিগার এবারের মৌসুমে টানা ছয় ম্যাচ জয়ের পর ভ্যালেন্সিয়ার সঙ্গে হোচট খেলো বার্সেলোনা।

টানা ছয় ম্যাচ জেতার পর অবশেষে থামতেই হলো বার্সেলোনাকে। নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দিয়েছে ভালেন্সিয়া।

প্রথম থেকেই অধিপত্য বজায় রেখে খেলেও লিওনেল মেসি, নেইমার আর সুয়ারেস প্রতিপক্ষের লক্ষ্যভেদ করতে পারেননি। ভরসা বলতে ৫৯ মিনিটে সুয়ারেসের গোলটি।

খেলার ৮৬ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সমতা সূচক গোল করে বার্সার জয়রথ থামিয়ে দেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড সান্তি মিনা।

অতিরিক্ত সময়ে মেসির জোরালো শট ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ঠেকিয়ে দিলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।

বিষয়:স্প্যানিশ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…