ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, আমি ‘নো ভ্যাট অন এডুকেশন’কে সমর্থন করি।
অধ্যাপক গীতিআরা নাসরিন লিখেছেন, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি প্রাইভেট পড়াই না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও কখনো পড়াই না। আমি নো ভ্যাট অন এডুকেশন সমর্থন করি।
‘নো ভ্যাট অন এডুকেশন’ এর ব্যানারে শিক্ষার্থীরা চলতি অর্থ বছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে।







