অন্যান্য

‘ভ্যাট বাতিল না করা পর্যন্ত চলুক এই বিদ্রোহ’

‘ভ্যাট বাতিল না করা পর্যন্ত চলুক এই বিদ্রোহ’

গণজারগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার তার ফেসবুক পেজে গ্যাস-বিদ্যুতের দাম ও বেসরকারি শিক্ষায় ভ্যাট বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। একই সঙ্গে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকটি ছবিও পোস্ট করেছেন।

ইমরান বলেন, একদিকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবেন, শিক্ষায় ভ্যাট বসাবেন অন্যদিকে মন্ত্রী-এমপিদের অবাধে ট্যাক্স ফ্রি বিএমডব্লিউ আনার সুযোগ দেবেন তা হবে না।

এই অন্যায্য বৈষম্য মানি না, রুখে দাঁড়াও। ধানমন্ডি, রামপুরা, বনানীসহ ঢাকার বিভিন্ন পয়েন্টে শিক্ষায় ভ্যাট বাতিলের দাবিতে ছাত্র অবরোধের ছবি। সাবাস! ভ্যাট বাতিল না করা পর্যন্ত চলুক এই বিদ্রোহ।

বিষয়:বেসরকারি বিশ্ববিদ্যালয় ভ্যাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…