শিক্ষা

‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পাওয়ায় প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের অভিনন্দন

‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পাওয়ায় প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের অভিনন্দন

বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানানো হয়। অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ পুরস্কার অর্জন দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক সফলতার আন্তর্জাতিক স্বীকৃতি। এ পুরস্কার দেশ ও জাতির সম্মান ও গৌরব বৃদ্ধি করেছে। উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবন কামনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশে টিকাদান কর্মসূচির ব্যাপক সফলতার জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার প্রদান করেন।

সম্মাননা পাওয়ার পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পুরস্কার বাংলাদেশের জনগণের জন্য উৎসর্গ করা হয়।

নিউইয়র্কে সোমবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেন গ্লোবাল জিএভিআই বোর্ড সভাপতি ড. এনগোজি ওকোনজো এওয়েলা এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ ফ্রাংকিলন বার্কলে।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…