রাজনীতি

‘ভ্যাকসিন আমদানিতে মধ্যস্বত্ত্ব ভোগী নিয়োগ দিয়ে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে’

অভিযোগ বিএনপির

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্যক্তি জাতীয়তাবাদী দলের আলোচনা সভায় অংশগ্রহণ করছেন, একটি মঞ্চে বসে আছেন, একটি ব্যক্তির মুখে মাস্ক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েও সরকার দুর্নীতি করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভ্যাকসিন আমদানিতে মধ্যস্বত্ত্ব ভোগী নিয়োগ দিয়ে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে।

রোববার করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্যরা অনলাইনে বৈঠক করেন।

পরে সংবাদ সম্মেলনে বিভিন্ন ইস্যুর বিস্তারিত তুলে ধরেন দলের মহাসচিব। তবে মূল বিষয় ছিল করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ।

ঢাকা দক্ষিণের সাবেক আর বর্তমান মেয়রের পাল্টাপাল্টি অভিযোগের প্রসঙ্গ টেনে বলেন, সরকারের দুর্নীতির প্রমাণ তারাই দিচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, এত দুর্নীতির পরও মন্ত্রীদের নানা বক্তব্য বড় ধরনের প্রতারণা।

বিষয়:করোনাভাইরাস দুর্নীতি বিএনপি ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…