চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন আনতে চীনের উদ্দেশে বিমান বাহিনীর উড়োজাহাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১১, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পাঁচ লাখ ভ্যাকসিন আনতে চীনের উদ্দেশে যাত্রা করেছে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ।

আজ মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিটে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান চীনের উদ্দেশে যাত্রা করে।

মঙ্গলবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান আজ মঙ্গলবার সকাল ৮ টা ১২ মিনিটে করোনাভাইরাসের পাঁচ লাখ ভ্যাকসিন আনতে চীনের উদ্দেশে যাত্রা করেছে।

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয় আগামিকাল বুধবার এসব ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছাবে।

ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে যে ৫ লাখ ভ্যাকসিন উপহার দেওয়া হবে, সে ভ্যাকসিনের প্যাকিং সম্পন্ন হয়েছে। এই ভ্যাকসিনগুলো কোম্পানি থেকে একটি কাভার্ড ভ্যানযোগে বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে।

Reneta

ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানিয়েছেন, বাংলাদেশে পাঠানোর জন্য চীনের ভ্যাকসিনগুলো প্রস্তুত। বর্তমানে ভ্যাকসিনগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং গতকাল সোমবার জানান, করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে। এ লক্ষ্যে সিনোফার্মের ৫ লাখ ভ্যাকসিন দেবে। এই টিকা আগামী ১২ মে আসবে।

চলতি মাসের ৭ তারিখে চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি সিনোফার্মের তৈরি করা করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।

এরআগে গত ২৯ এপ্রিল বাংলাদেশ সরকার চীনের সিনোফার্মের ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসচীনা ভ্যাকসিনবিমান বাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন: জাসদ

মে ১৭, ২০২৬

প্রত্যেক ব্যাটারকে আউট করতে মজা লাগে: নাহিদ রানা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফর্টিফাইড আটার বাণিজ্যিক সম্ভাবনা ও প্রযুক্তিগত দিক নিয়ে টেকনোসার্ভের কর্মশালা

মে ১৭, ২০২৬

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT