চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিনবিরোধী বিক্ষোভ: অটোয়ায় জরুরি অবস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অটোয়ায় ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীরা কানাডার পতাকা বহন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার রাজধানী অটোয়ায় করোনার বিধিনিষেধের বিরুদ্ধে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ট্রাক চালকদের বিক্ষোভের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

অটোয়ার মেয়র জিম ওয়াটসনের বরাতে বিবিসি জানায়, শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কারণ বিক্ষোভকারীরা পুলিশের চেয়েও সংখ্যায় অনেক বেশি।

মেয়র আরও বলেন, এ ধরনের বিক্ষোভের ফলে শহরের বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে। ট্রাক ড্রাইভাররা যানবাহন ও তাবু দিয়ে সম্পূর্ণ শহরকে অচল করে দিয়েছে।

কানাডিয়ান রেডিও স্টেশন সিএফআরএ কে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াটসন বলেন, বিক্ষোভকারীরা হর্ন, সাইরেন বাজিয়ে ও আতশবাজি ফুটিয়ে আন্দোলনকে একটি পার্টিতে পরিণত করেছে। এ ধরনের সংবেদনশীল আচরণ সত্যি কাম্য নয়।

‘‘আন্দোলনকারীরা আমাদের থেকে সংখ্যায় ছাড়িয়ে গেছে যার ফলে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না কিন্তও এভাবে চলবে না, আমাদের অবশ্যই শহরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।’’

গতকাল রোববার দেশটির পুলিশ জানায়, বিক্ষোভ দমনে শহরে আরও পুলিশ মোতায়েন করা হবে। এবং যারা বিক্ষোভকারীদের সহায়তা করছে তাদের গ্রেপ্তার করা হতে পারে।

ফ্রিডম কনভয় মূলত ট্রাক চালকদের অটোয়ায় শুরু করা ভ্যাকসিনবিরোধী আন্দোলন। গত ১৫ জানুয়ারি আন্তঃসীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার টিকাসংক্রান্ত আদেশ জারি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এর ফলে কানাডার যে ট্রাকচালকেরা টিকা নেননি, তাদের ট্রাক নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফেরার পর প্রতিবারই কোয়ারেন্টিনে থাকতে হবে। এ ধরনের বিধিনিষেধের পর থেকেই মূলত ট্রাক চালকদের মধ্যে বিক্ষোভ শুরু হয়।

ট্যাগ: কানাডাজাস্টিন ট্রুডো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারভালহোকে পাওয়ার দৌড়ে রিয়াল-বার্সাও

পরবর্তী

ডেম্বেলেকে ‘দুয়ো’ না দিতে বলছেন জাভি

পরবর্তী
বার্সেলোনা ফুটবলার ডেম্বেলে মাঠে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেম্বেলেকে ‘দুয়ো’ না দিতে বলছেন জাভি

বিকাশ পেমেন্টে ২০% ক্যাশব্যাক অফার, উৎসবের শুভেচ্ছা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT