বাংলাদেশ

ভোটার তালিকা (সংশোধন) বিল পাস

বাংলাদেশ সংসদে ভোটার তালিকা সংশোধন বিল পাসের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সংসদে ভোটার তালিকা সংশোধন বিল পাসের জন্য আলোচনা ও ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করার বিধান রেখে প্রস্তাবিত ভোটার তালিকা (সংশোধন) বিল-২০২০ জাতীয় সংসদে পাস হয়েছে।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের জন্য প্রস্তাব করেন।

বাসস জানায়, বিলে বিদ্যমান আইনে প্রতি বছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার বিধানের পরিবর্তে ২ জানুয়ারি থেকে ২ মার্চ করার প্রস্তাব করা হয়েছে।

বিদ্যমান আইনের বিধান অনুযায়ী হালনাগাদ করার ৩০ দিন সময়সীমা অপ্রতুল বলে এ সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

তাছাড়া প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবসকেই সামনে রেখে এ হালনাগাদ করার মেয়াদ ২ মার্চ পর্যন্ত করা প্রয়োজন বলে বিলে উল্লেখ করা হয়।

জাতীয় পার্টির রওশন আরা মান্নান, বিএনপির রুমিন ফারহানা ও হারুন অর রশীদ বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

বিষয়:জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…