বাংলাদেশ

ভোটার উপস্থিতি বাড়ানো ইসির কাজ নয়: সিইসি

ভোটার উপস্থিতি বাড়ানো ইসির কাজ নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘ভোটার উপস্থিতি বাড়ানো ইসির কাজ নয়। বরং সুষ্ঠু ভোটের আয়োজন করা নির্বাচন কমিশনের দায়িত্ব’।

সোমবার জাতীয় ভোটার দিবসের র‍্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন সিইসি।

তিনি আরও বলেন,কেন্দ্রে ভোটার আনা কিংবা না আসা পুরোটা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর উপর।

দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি, এর মধ্যে ভোটার ১০ কোটি ৯৬ লাখ বলেও জানান তিনি।

ভোটাররা যাতে করে সুষ্ঠ পরিবেশে ভোট দিতে পারে সেটার নিশ্চয়তা এবং ভোটারদের নিজ দায়িত্ব সম্পর্কে সজাগ করার জন্য এবারের ভোটার দিবসের আয়োজন বলে উল্লেখ করেন সিইসি।

বিষয়:কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার ভোটার সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…