চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটারের আইডি সন্ত্রাসীর বিস্ফোরকের চেয়ে বেশি শক্তিশালী: মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভোটার আইডি সন্ত্রাসীর বিস্ফোরকের চেয়ে বেশি শক্তিশালী-নরেন্দ্র মোদি

‘ভোটার আইডি’র ক্ষমতা সন্ত্রাসীর তৈরি ‘আইইডি’ বিস্ফোরকের ক্ষমতার চেয়ে অনেক বেশি বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে গুজরাটে ভোট দিয়ে এ মন্তব্য করেন তিনি।

জনগণকে ব্যাপকভাবে নির্বাচনের প্রতিটি ধাপে অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে আবেদন জানান মোদি।

নরেন্দ্র মোদি মঙ্গলবার সকালে আহমেদাবাদ শহরের রানিপ এলাকায় অবস্থিত নিশান হাই স্কুল কেন্দ্রে একটি খোলা জিপে করে পৌঁছান। ভোটকেন্দ্রের বাইরে তাকে স্বাগত জানান মোদির রাজনৈতিক দল বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ। তিনি গান্ধীনগর আসন থেকে নির্বাচনে লড়ছেন। আহমেদাবাদ শহরটি গান্ধীনগর আসনের অন্তর্ভুক্ত।

Banglabid

মোদির সাথে সাথে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন অমিত শাহ।

ভোটকেন্দ্রে ঢোকার সময় প্রধানমন্ত্রী মোদি কেন্দ্রের বাইরে এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষকে অভিবাদন জানান। ভোট দেয়ার পর তিনি কেন্দ্র থেকে বের হয়ে কিছু দূর পর্যন্ত হেঁটে আসেন। তারপর সংক্ষেপে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের গণতন্ত্র পুরো বিশ্বের জন্য দৃষ্টান্ত স্বরূপ। একদিকে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস – পরিবর্তিত বিস্ফোরক যন্ত্র) সন্ত্রাসীদের অস্ত্র, অন্যদিকে ভোটার আইডি গণতন্ত্রের অস্ত্র ও ক্ষমতা। আমি পূর্ণ আত্মবিশ্বাসী যে, ভোটার আইডির ক্ষমতা আইইডির চেয়ে অনেক বেশি। আমাদের সবারই উচিত এই ভোটার আইডি কার্ডের গুরুত্ব উপলব্ধি করা এবং সবাই মিলে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে এগিয়ে আসা।’

Reneta

মোদি বলেন, নিজ জন্মভূমি গুজরাট রাজ্যে ‘গণতন্ত্রের এই বিরাট উৎসবে’র অংশ হতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

‘আজ দেশজুড়ে নির্বাচনের তৃতীয় পর্যায়ে ভোট চলছে। আমি ভাগ্যবান যে এমন একটি গল্পের মুহূর্তে আমি নিজ রাজ্য গুজরাট থেকে ভোট দিয়ে আমার দায়িত্ব পালন করতে পারছি এবং গণতন্ত্রের এই বিরাট উৎসবে সক্রিয়ভাবে অংশ নিতে পারছি। ভোট দেয়ার মধ্য দিয়ে আমি ঠিক সেরকম শুদ্ধতার অনুভূতি পাচ্ছি, যেমনটা পাওয়া যায় কুম্ভ মেলায় পূণ্যস্নানের পর,’ বলেন তিনি।

জনগণকে পূর্ণ উৎসাহ ও স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোট দিতে জোর আহ্বান জানান নরেন্দ্র মোদি। এছাড়াও তিনি প্রথমবারের মতো ভোট দিতে আসা একুশ শতকে জন্ম নেয়া নতুন ভোটারদেরকে অভিনন্দন এবং শুভকামনা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিভারতের লোকসভা নির্বাচনলোকসভালোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরবত পান করলেন না ওয়াসার এমডি, বিশুদ্ধ পানি সরবরাহের আশ্বাস

পরবর্তী

জায়ানের বাবার সর্বশেষ অবস্থা জানালেন শেখ সেলিম

পরবর্তী

জায়ানের বাবার সর্বশেষ অবস্থা জানালেন শেখ সেলিম

আবারও সৌম্য ঝড়, এবার ৭৮ বলে সেঞ্চুরি

সর্বশেষ

ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT