চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসবো না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

বেশকিছু দিন ধরেই পপির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। গুঞ্জন ছিলো, বিয়ে করে সংসারী হয়েছেন ‘এই মন তোমাকে দিলাম’ এর এই নায়িকা। এমনকি তার সন্তান হওয়ার খবরও গণমাধ্যমে আসে।

বুধবার দুপুর থেকেই পপির সাড়ে ৫ মিনিটের একটি ভিডিও বার্তার ক্লিপ ছড়িয়ে যায় চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে।  যেখানে নিজের ব্যক্তিগত বিষয়ে কিছু না বললেও আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।

ভিডিও বার্তায় পপি বিগত দুই মেয়াদে ক্ষমতায় থাকা শিল্পী সমিতির ক্ষমতাসীন একজনকে ইঙ্গিত করে কিছু অভিযোগের কথাও তুলে ধরেন। যদিও তিনি সরাসরি তার নাম নেননি।

পপি বলেন, “ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসবো না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই না।”

পপি বলেন, “দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সাথে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরবো।”

অভিযোগ করে ‘কুলি’ ছবির এই নায়িকা বলেন, “বর্তমান শিল্পী সমিতির একটি মাত্র লোকের কারণে, তার পলিটিক্স এবং তার অনেক রকম অসহযোগিতার কারণে আমাকে বার বার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, আমার মতো রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন। আমাদেরকে ব্যবহার করে যে এই চেয়ারটিতে বসেছে- সেখানে বসেই বিভিন্ন রকমের অপকর্মের চেষ্টা করেছে। কিন্তু আমরা গুটি কয়েক তাতে সাঁয় দিইনি। যার কারণে আজকে আমি ভিক্টিম। আমার মতো শিল্পীকে সদস্য পদ বাতিলের জন্য চিঠি দেয়া হয়েছে। এতো বছর কাজ করার পর এমন আচরণ, একটা শিল্পীর জন্য কতোটুকু অপমানের- সেটা আমি বুঝতে পারি। ১৮৪জন শিল্পীরাও এই কষ্টটা বুঝতে পারবে।”

Reneta

পপি জানান, “এসব কারণে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার কাছে সদস্য পদ বাতিলের চিঠিটা এখনও আছে। ওই চিঠিটা যখনই পেয়েছি, তখনই সিদ্ধান্ত নিয়েছি- এই নোংরামির মধ্যে আর আমি যাবো না। ভেবেছি, কখনো যদি পরিবেশ ভালো হয়- তখনই চলচ্চিত্রে ফিরবো।”

ভিডিওর শেষে হাত জোর করে পপি চলচ্চিত্র শিল্পীদের উদ্দেশে বলেন, “আমরা যে ভুলটা করেছি, দয়া করে আপনারা সেই ভুলটা করবেন না। চলচ্চিত্র বাঁচলেই আমরা বাঁচবো। আমরা পরিবর্তন চাই, কাজ চাই। সেজন্য আমার কাছে মনে হয়েছে, আমাদের পরীক্ষিত সৈনিক কাঞ্চন ভাই, নিপুণ, রিয়াজদের একটা সুযোগ দেয়া উচিত। ভালো কাজের জন্য। তারা অন্তত শিল্পীর মূল্যায়ন করবে।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ইলিয়াস কাঞ্চননিপুণনির্বাচনপপিফেরদৌসমৌসুমীরিয়াজলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণ মুখের ঢল নিয়ে বাংলাদেশে দুই সিরিজের দল অস্ট্রেলিয়ার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের জবাব পুরোপুরি অগ্রহণযোগ্য: ট্রাম্প

মে ১১, ২০২৬

অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে জামিন, হাসপাতালে স্থানান্তর

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT