চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমি উন্নয়ন কর পরিশোধের সময় ১ মাস বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A

করোনাভাইরাসের কারণে বকেয়া ও চলতি বছরের (১৪২৬ বাংলা সনের) অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময় ১ মাস বাড়িয়েছে ভূমি মন্ত্রণালয়।

এছাড়া ও ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০২০’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশে ভূমি মন্ত্রণালয় বৃহস্পতিবার এ নির্দেশ জারি করে।

Banglabid

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত বিধি অনুযায়ী প্রতি বাংলা বছর ৩০ চৈত্র তারিখের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয়। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী সংক্রমণ প্রতিরোধে সরকার ইতোমধ্যে জরুরি সেবা ব্যতীত অন্যান্য সকল সরকারি ও বেসরকারি অফিস-আদালত সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এছাড়াও সরকার কর্তৃক সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে এবং কোন কোন এলাকা লকডাউন করা হয়েছে।

এ বছরের কর আদায়ের শেষ সময় ৩০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ বা ১৩ এপ্রিল।

Reneta

‘‘করোনাভাইরাসের প্রভাবে দেশের উদ্ভূত পরিস্থিতিতে সম্মানিত নাগরিক ও সংস্থা উভয়ের পক্ষে উল্লিখিত তারিখের মধ্যে বকেয়া এবং চলতি বছরের অনাদায়ী ভূমি উন্নয়ন কর কর পরিশোধ করা কোনভাবেই সম্ভব নয় বলে প্রতীয়মান হচ্ছে।

নাগরিকদের সুবিধার্থে ১৪২৬ বঙ্গাব্দ সনের ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করে আগামী ৩০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ মোতাবেক বুধবার, ১৩ মে ২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এছাড়া, আগামী ১২ এপ্রিল ২০২০ তারিখ হতে অনুষ্ঠেয় ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০২০’ একই কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ছুটির সময়ে যেসব জরুরি পরিষেবা চালু থাকবে

পরবর্তী

করোনাভাইরাস: দেশে দেশে প্রবাসীদের নতুন অভিজ্ঞতা

পরবর্তী

করোনাভাইরাস: দেশে দেশে প্রবাসীদের নতুন অভিজ্ঞতা

ঋণ

করোনাভাইরাস: ব্যাংক লেনদেনের সময় আবার কমছে

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT