চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ব্যাংক লেনদেনের সময় আবার কমছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
ঋণ

করোনাভাইরাসের কারণে ব্যাংকে লেনদেনের সময়ে আবারও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১২ এপ্রিল (রোববার) থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সব তফসিলী ব্যাংকের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো সেই প্রজ্ঞাপনে বলা হয়, আগে প্রকাশিত প্রজ্ঞাপনটিতে আংশিক সংশোধনী আনা হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে দৈনিক ব্যাংকিং লেনদেন এবং লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সমূহ খোলা রাখার সময় সূচিতে পরিবর্তন করা হলো।

Banglabid

চলতি মাসের ১২ তারিখ থেকে ব্যাংকের নগদ লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

এতে আরও বলা হয়, দৈনিক ব্যাংক খোলা রাখার চূড়ান্ত সময়সীমা অপরিবর্তিত রেখে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ও জরুরি বৈদেশিক লেনদেন সম্পাদনের জন্য ব্যাংক তার নিজ বিবেচনায় নির্বাচিত এডি শাখাগুলোর লেনদেনের সময়সীমা এক ঘণ্টা বর্ধিত করে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখবে।

এছাড়াও সরকার বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে লকডাউন ঘোষিত এলাকায় ব্যাংকের শাখাসমূহ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Reneta

এর আগে ২ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। সেই নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন কার্যক্রম এবং আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্নের জন্য ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার কথা ছিল। নতুন করে সেই সময় আবারও পরিবর্তন আনল কেন্দ্রীয় ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT