চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুল’ কমিয়ে আনতে বলছেন মাশরাফী

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:২৯ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: শেষের ভুলে ভারতের বিপক্ষে হারের যন্ত্রণায় দগ্ধ হওয়ার বেশ কয়েকটি স্মৃতি আছে বাংলাদেশের। দুই দলের আরেকটি মহারণ মঙ্গলবার এজবাস্টনে। নতুন অধ্যায় লিখতে মরিয়া টিম টাইগার্সের এটি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচও।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা জানিয়ে গেলেন, ভারতকে হারাতে হলে ভুলের পরিমাণ কমিয়ে স্নায়ু ঠাণ্ডা রাখাই হবে বড় চ্যালেঞ্জ।

‘ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী থাকতে হবে এটাই স্বাভাবিক। ভারত এখনও অনেক শক্তিশালী দল। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো, অবশ্যই আত্মবিশ্বাসী হয়ে। সবক্ষেত্র ভুলের পরিমাণ অনেক কম করতে হবে, বিশেষ করে এ ধরণের বড় দলের বিপক্ষে জিততে গেলে।’

ভারতের বিপক্ষে বড় মঞ্চে সবশেষ কয়েকটি ম্যাচের ফলাফল ব্র্যাকেটবন্দী করলে বাংলাদেশ-ভারত লড়াই মানেই উত্তেজনার দামামা। সেটি আগেই ছড়িয়ে পড়ে দুই দেশের সমর্থক, এমনকি সংবাদমাধ্যমের মাঝেও। বাইরের নানা বিষয় থেকে মাঠে স্নায়ু ধরে রেখে স্বাভাবিক খেলতে পারা আরেকটি চ্যালেঞ্জ।

‘যত ঠাণ্ডা থাকা যায়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা হাইপটা এমনভাবে তৈরি হয় যে, প্রত্যেকটা খেলোয়াড়ও তো মানুষ, তাদেরকেও নিজেদের ধরে রাখা কঠিন হয়ে যায়। গুরুত্বপূর্ণ হল নার্ভটা ধরে রাখা এবং যা অনুশীলনে করছি মাঠে ঠিকভাবে করা। ম্যাচের প্রথম দিকে নার্ভ বেশি কাজ করে, তারপর সেটেলড হয়। মাঠে নেমে স্বাভাবিক থাকা গুরুত্বপূর্ণ। তারা ভালো শুরু করতে পারে, আমরাও অনেকে ভালো শুরু করতে পারি। এটা নিশ্চিত করতে হবে যেন ঠাণ্ডা থেকে ওই জিনিসগুলো মোকাবেলা করা যায়।’

‘বাইরের কাজ যেটি হাইপ তৈরি হয় সেটি থেকে দূরে থাকা। আপনারা প্রশ্ন করবেন স্বাভাবিক, সাধারণ মানুষও চাইবে, সেগুলো থেকে দূরে থাকলেই ভালো খেলতে সাহায্য করে। অযথা চাপ নেয়ার মানে চাপ বেড়ে যাওয়া।’

ট্যাগ: বাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আট সপ্তাহের আগাম জামিন পেলেন কণ্ঠশিল্পী মিলা

পরবর্তী

পানিতে ভাসছিল খেলনা, নিচে ভাই-বোনের লাশ

পরবর্তী

পানিতে ভাসছিল খেলনা, নিচে ভাই-বোনের লাশ

সাবেক ওসি মোয়াজ্জেম

জামিন আবেদনের অনুমতি চাইলেন ওসি মোয়াজ্জেম

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT