চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার ‘ভিলেন’ একেবারেই দেখছে না বাংলাদেশের দর্শক

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৫:১৭ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

শো শুরু হবে সাড়ে ১২টায়। তার ১৫ মিনিট আগে গাবতলী সংলগ্ন টেকনিক্যালের এশিয়া সিনেমা হলের মূল ফটকের এদিক-সেদিক ঘুরে তেমন কোনো লোকজন দেখা গেল না। অবস্থা দেখে যে কারো মনে হতে পারে, আজ হল বন্ধ নাতো? দু-চারজন যা দেখা গেল, প্রায় সবাই সিনেমা হলের কর্মচারী অথবা স্থানীয় দোকানদার। ততক্ষণ দুপুরের শো শুরু হবে হবে অবস্থা। টিকেট কাউন্টারের সামনে তখন একেবারেই গড়ের মাঠ। পাঁচ মিনিট কাউন্টারের সামনে দাঁড়িয়েও একজন দর্শককেও পাওয়া গেল না! দর্শক নেই দেখে দুপুরের শো শুরু হতে বিলম্ব হলো। 

দোতালায় থাকা এশিয়া সিনেমা হলের তদারকির দায়িত্বরত মোঃ আনিস জানান, ভিলেন ভালো যাচ্ছে না। শুক্রবার, শনিবার কিছু মানুষ দেখেছিল। এরপর থেকে দর্শক নেই। তার ভাষায়, ব্যবসা একেবারে ডুবিয়েছে। মানুষ দেখছে না। অঙ্কুশ-মিম এদেশে মোটামুটি পরিচিত। কিন্তু তাদের এই ছবিটিও মানুষ দেখলো না। মানুষ যেমন ছবি চায়, আমাদের দেশে তেমন ছবি কম নির্মিত হয়। বাধ্য হয়েই আমরা কলকাতার আমদানি করা ছবি চালাই।

এশিয়া সিনেমা হলে ‘ভিলেন’ দেখার দর্শক নেই

আজ (মঙ্গলবার) মিরপুর-১ এ অবস্থিত আরেক জনপ্রিয় সিনেমা হল সনি’তে ঘুরে দেখা গেল একই অবস্থা। সেখানেও নেই ভিলেনের দর্শক। সিনেমা হলের মালিক মো: হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ভিলেন একেবারেই লস প্রজেক্ট। অঙ্কুশের আগের ছবি মোটামুটি চলেছিল। এটা চলল না। পারসেন্টে ছবি নিয়েছিলাম। যা ব্যবসা হবে অর্ধেক অর্ধেক। কিন্তু ফ্লপ গেল।

তিনি আরও বলেন, ছবির মেকিং ভালো হলেও গল্প নকল। এখন কি আর নকল ছবি দর্শক দেখেন? এজন্য দর্শক হল বিমুখ। অবস্থা এতোটাই খারাপ যে, কত লস হচ্ছে তাও হিসেব রাখিনি।

মিরপুরের পূরবী সিনেমা হলে চলছে ভিলেন। হলের কর্মচারী পরেশ চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবার গার্মেন্টস বন্ধ ছিল বিধায় কিছু দর্শক দেখেছিল। পর দিন থেকে ধস নেমেছে। ১৬ জন নিয়ে আজ (মঙ্গলবার) দুপুরের শো চলছে। মানুষ ইন্টারনেট থেকে ভিলেন আগেই দেখেছে তাই হলে এসে দেখছে না।

সনি সিনেমা হলেও ‘ভিলেন’ দেখতে দর্শক যাচ্ছে না

সাতক্ষীরার সংগীতায় প্রদর্শিত হচ্ছে কলকাতার ভিলেন। সিনেমার হলের সার্বিক দায়িত্বে থাকা আবদুল হল চ্যানেল আই অনলাইনকে বলেন, এর আগে এতো খারাপ মনে হয় কলকাতার কোনো ছবি চলেনি। তবে যৌথ প্রযোজনায় শাকিব খানের ছবিগুলো চলেছিল। তার অভিনয় করা আমদানির ছবি ভালো ছিল। ভিলেন দিয়ে যা বুঝলাম, এভাবে আর আমদানি করা ছবি চালিয়ে লোকসান গোনা যাবে না। আগামী সপ্তাহে দহন চালাবো। চেয়ে আছি, এ সপ্তাহের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য।

Reneta

এদিকে ঢাকার অভিসার, জোনাকি, নিউ গুলশান, নেত্রোকোনার হীরামন, হবিগঞ্জের মোহন এসব হলে চলছে কলকাতার এসভিএফ প্রযোজিত, বাবা যাদব পরিচালিত ছবি ভিলেন। মেন্টাল ছবির বিনিময়ে বাংলাদেশে ছবিটি আমদানি করেছে এনইউ আহমেদ ট্রেডার্স। ওই হল সংশিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কোথায় ভালো চলছে না ভিলেন। চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, ভিলেন একেবারেই দেখছে না বাংলাদেশের দর্শক।

ছবি : নাহিয়ান ইমন 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কুশ হাজরাভিলেনমিমি চক্রবর্তীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT