চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিপি নুরকে হত্যার হুমকির অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ০১, মার্চ ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে হত্যার হুমকি এবং নুরের এক অনুসারীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ বিষয়ে লিখিত এক অভিযোগে এসব তথ্য জানান নুর।

লিখিত অভিযোগে ভিপি নুর বলেন, দুপুর আড়াইটার দিকে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে যাওয়ার সময় এসএম হলের ২য় বর্ষের শিক্ষার্থী আদনান আহমেদ নাবিল আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ১১ মার্চের পরে ক্যাম্পাসে থাকলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে আমাকে ধাক্কা দেয় ও আমার এক সহকর্মীকে মারধর করে। এসময় নিজের নিরাপত্তা নিয়ে আশংকা প্রকাশ করেন নুর।

অভিযুক্ত আদনান আহমেদ নাবিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন কর্মী বলে জানা গেছে।

অভিযোগ অস্বীকার করে নাবিল বলেন, এটি মিথ্যা অভিযোগ। বরং শাকিল (নুরুর অনুসারী) আমার বাইক ছিনতাইয়ের চেষ্টা করেছিলো। এ নিয়ে তর্ক-বিতর্ক হয়।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, দু’পক্ষই আমার কাছে অভিযোগ জমা দিয়েছে। পরে তারা নিজেরাই বিষয়টির সমাধান করে নিয়েছে।

Reneta

তবে ঘটনাটি মিটমাটের বিষয় অস্বীকার করে চ্যানেল আই অনলাইনকে নুর বলেন, এটি পূর্বের মতই একটি পরিকল্পিত ঘটনা। অন্য হামলাগুলোর বিচার না হওয়ায় তারা (ছাত্রলীগ) আরও সাহস পেয়ে যাচ্ছে। আমি প্রক্টরকে বলেছি, ভাল করে তার খোঁজখবর নিয়ে এবিষয়ে ব্যবস্থা নিতে। সে আমাকে হত্যার হুমকি দিয়েছে। যদি কোন অঘটন ঘটে তাহলে এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ কর্মীডাকসু ভিপিঢাকা বিশ্ববিদ্যালয়নুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT