তৃতীয়বারের মতো চুলবুল পাণ্ডের লুকে ধরা দিলেন বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। তবে এবার যেন আরো আগের চেয়ে কিছুটা বিধ্বংসী তিনি। বুধবার ৩ মিনিটের ভিডিওতে এমনটাই দেখা গেছে।
বলছি বলিউডের বিনোদনধর্মী জনপ্রিয় ফ্র্যাঞ্চাইস ‘দাবাং’-এর তৃতীয় কিস্তি ‘দাবাং ৩’-এর কথা। বুধবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। আর এই ট্রেলারে চুলবুল পাণ্ডেকে দুই রূপে দেখা গেলো।
আগে থেকেই ধারনা ছিলো যে, এই ছবিতে চুলবুলের চরিত্রে দুই রূপে দেখা যাবে সালমানকে। এক যুবক চুলবুল পান্ডে ও দুই পুলিশ অফিসার চুলবুল পাণ্ডেকে।
ট্রেলারে যুবক চুলবুল পাণ্ডের ফ্লাশব্যাক অংশটিকেই ছবির মূল আকর্ষণ হিসেবে মনে করা হচ্ছে।
ছবিতে সালমান ও সোনাক্ষী ছাড়াও অভিনয় করেছেন আরবাজ খান, মাহি গিল এবং সুদীপ।
২০১০ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘দাবাং’, এরপর ‘দাবাং ২’-এর পরিচালক হিসেবে দেখা গেছে আরবাজ খানকে। আর এই ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা।







