বিনোদন

ভিন্ন জগতে জাহানারা

ভিন্ন  জগতে জাহানারা

কথায় আছে ‘যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন’। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সফল অধিনায়ক জাহানারা আলমের সেরকম একটি কাজ করে দেখালেন।

মাঠে পেস বোলিংয়ে দাপট দেখানোর পর এবার ছোট পর্দায় দাপট দেখাবেন তিনি। ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের নাটকে প্রথমবারের মত অভিনয় করেছেন জাহানারা। নাটকটি আসন্ন ঈদুল আজহায় সম্প্রচার হবে।

নাটকে জাহানারার বিপরীতে রয়েছেন ক্লোজ আপ তারকা মেহরাব। এছাড়া রয়েছেন জাতীয় সাবেক তারকা ফুটবলার ও যুব ও ক্রীড়া মন্ত্রী আরিফ খান জয়।ভিন্ন জগতে জাহানারা

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।

এর আগে তিনি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়েও নাটক নির্মান করেছিলেন। ছয় বছর আগে নির্মিত নাটকটিতে আশরাফুলের বিপরীতে ছিলেন প্রভা।ভিন্ন জগতে জাহানারা

জাহানারা আলম বা মোহাম্মদ আশরাফুলের আগে বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা গেছে ছোট পর্দায়। এদের মধ্যে হচ্ছেন ইমরুল কায়েস, হাবিবুল বাশার সুমন, মেহরাব হোসেন অপি ও রকিবুল হাসান।

বিষয়:অধিনায়ক জাহানারা নারী ক্রিকেট দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…