ফুটবল

ভিডিও প্রযুক্তির ‘প্রথম’ গোল ফ্রান্সের

ভিডিও প্রযুক্তির ‘প্রথম’ গোল ফ্রান্সের

বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল করেছেন ফ্রান্সের গ্রিজম্যান। তার গোলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০তে এগিয়ে যায় দলটি।

এটি বিশ্বকাপে গ্রিজম্যানেরও প্রথম গোল। বড় টুর্নামেন্টে ফ্রান্সের শেষ ১২টি গোলের ৯টিতেই অবদান রাখলেন তিনি।

শনিবার দ্বিতীয়ার্ধের শুরুতে (৫৬তম মিনিটে) ১৮গজ বক্সের ভেতর জস রিসডন গ্রিজম্যানকে ফেলে দেন। প্রথমে রেফারি পেনাল্টির বাঁশি না বাজালেও ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন।

ফিফার নিয়মানুযায়ী রেফারি যদি মনে করেন কোনো ঘটনা তার আবার দেখা দরকার, তখন তিনি সাইডলাইনের পাশে রিপ্লে দেখতে পারেন। তাকে সেটি করতে হবে খেলা থামার পর।

রেফারি পেনাল্টি দেয়ার পর গ্রিজম্যান একটু খানি হেঁটে ডানদিকে বিদ্যুতগতির শট নেন। প্রতিপক্ষ গোলরক্ষক ডাইভ দেয়ারও সময় পাননি।

বিষয়:রাশিয়া বিশ্বকাপ ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…