চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিএআর আটকাল ব্রাজিলের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলের মাটিতে যে চারবার কোপা আমেরিকার আসর বসেছিল, প্রতিবারই শিরোপা ঘরে তুলেছে স্বাগতিকরা। এবারও ব্যতিক্রম হবে না বলেই বিশ্বাস সেলেসাও সমর্থকদের। সেই মিশনে দুর্দান্ত শুরুর পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে নানা নাটকীয়তা শেষে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করেছে টিটের শিষ্যরা।

দিনের অপর ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আছে পেরু। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ভালোভাবেই আছে ৪ পয়েন্ট পাওয়া ব্রাজিলও। এ দুদল পরের ম্যাচে লড়বে গ্রুপের সেরা হতে।

বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে হোঁচট খেলেও শেষ আটের স্বপ্ন উজ্জ্বলই রেখেছে। শেষ ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই স্বাগতিকদের কোয়ার্টার নিশ্চিত হবে।

বুধবারের ড্রয়ে ঘরের মাঠে কোপা আমেরিকার শেষ আট ম্যাচেই ক্লিনশিট রাখল ব্রাজিল। অন্যদিকে কোপায় ঘরের মাঠে শেষ ১৬ ম্যাচেই অপরাজিত (৯ জয় ও ৭ ড্র) থাকল সেলেসাওরা।

অ্যারেনা ফন্তে নোভায় গোলের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছে ব্রাজিলকে। এদিন ভাগ্যও সহায় ছিল না টিটের দলের। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে দুটি গোল বাতিল হলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আটবারের কোপা চ্যাম্পিয়নদের।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা ব্রাজিল ৩৯তম মিনিটে গোলের উৎযাপন শুরু করলেও রেফারি সেটি বাতিল করে দেন। দানি আলভেজের ক্রস থেকে বল পেয়ে ভেনেজুয়েলা গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নিয়েছিলেন রবের্তো ফিরমিনো। তবে বলের দখল নেয়ার আগে ভিলানুয়েভাকে ফাউল করায় রেফারি গোলটি বাতিল করে দেন।

Reneta

বিরতির পরও আক্রমণাত্মক খেলা ধরে রাখে ব্রাজিল। ৬০তম মিনিটে সফলতা পেয়েই গিয়েছিল সেলেসাওরা। তবে এবার ভিএআর হতাশ করে স্বাগতিকদের।

গ্যাব্রিয়েল জেসাসের শট প্রতিপক্ষ খেলোয়াড় ওসোরিও’র গায়ে লেগে দিক বদলে ফিরমিনোর কাছে গিয়ে হাজির হয়, লিভারপুল তারকা প্রতিপক্ষের বাধার মুখে অরক্ষিত জেসাসকে বল ফেরত পাঠান। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নিলে উৎসবে মেতে ওঠে ব্রাজিল। পরে লম্বা সময় ভিএআরে যাচাই করে ফিরমিনো অফসাইড ছিলেন বলে এই গোলটিও বাতিল করে দেন রেফারি।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগেও হতাশায় পুড়তে হয়েছে ব্রাজিলকে। ৮৭তম মিনিটে আবারও কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছিল ব্রাজিল। এভারটনের পাস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে ঘরের দর্শকদের উৎসবে মাতান বার্সেলোনা ফরোয়ার্ড কৌতিনহো। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে সেই গোলটিও বাতিল করে দেন। যদিও ভিডিও রিভিউতে ব্রাজিলের খেলোয়াড়রা অনসাইড পজিশনে ছিলেন বলেই মনে হচ্ছিল!

তিন-তিনবার গোল বাতিলের হতাশা আর কাটিয়ে উঠতে পারেনি ব্রাজিল। যোগ করা ৯ মিনিটেও কোনো গোলের দেখা পায়নি তারা। নাটকীয়তার ম্যাচে শেষে হতাশাই সঙ্গী হয়েছে টিটের দলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT