স্প্যানিশ লা লিগায় গোল উৎসবের মাধ্যমে রায়ো ভায়োকানোকে ১০-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়োকানোকে নিয়ে রীতিমত ছেলে খেলা করেছেন গেরেথ বেল-বেনজামো-রোনালদোরা।
প্রতিপক্ষের রক্ষণে ত্রাস হয়ে উঠেছিল বেল-বেনজামো-রোনালরা। গেরেথ বেল একাই ৪ গোল করেছেন। সঙ্গে করিম বেনজেমার হ্যাটট্রিক আর ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তৃতীয় মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিয়েল প্রথম গোল করে গোল উৎসবের শুরু করেন। এর দুই মিনিট পরে জোড়া গোল করে স্বাগতিকদের চেয়ে এগিয়ে যায় ভায়েকানো। কিন্তু এরপর একক আধিপত্য দেখান রিয়ালের তিন বড় তারকা।







