প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেও এখনই হতাশা প্রকাশ না করে ভবিষ্যতের দিকে তাকিয়ে সরকারের শরিক বামগোষ্ঠী।
তারা বলছে: ভাস্কর্য সরিয়ে নেওয়ার পক্ষে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির পরিপন্থী। তবে তারা এখনই চূড়ান্ত কিছু বলতে চান না।
জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার, এমপি, চ্যানেল আই অনলাইকে বলেন: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার পথে প্রধানমন্ত্রীর বক্তব্য কতটুকু যুক্তিযুক্ত সেটা তাকে ভেবে দেখতে হবে।
কিন্তু, এখনই সব শেষ হয়ে যায়নি বলে মনে করছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যার সভাপতি হাসানুল হক ইনু সরকারের তথ্যমন্ত্রী।
‘তার (প্রধানমন্ত্রীর) এ সিদ্ধান্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অন্তরায় হবে কিনা ভবিষ্যতই তা বলে দেবে,’ বলে মনে করেন শিরিন আক্তার।
তিনি বলেন: এজন্য আমাদের অপেক্ষা করতে হবে।








