ক্রিকেট

ভালো শুরুর পর স্পিনে ঘায়েল জাকির হাসান

জাকির হাসান ও তার সতীর্থরা ক্রিকেট খেলছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার জাকির হাসান ও তার সতীর্থরা মাঠে ব্যাটিং অনুশীলন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই দলেই তিনজন করে স্পিনার। সিলেট টেস্টের উইকেট যে স্পিন সহায়ক তা প্রমাণ হয়ে গেল প্রথম দিনের সকালেই। বাংলাদেশের দুই তরুণ ওপেনার পেসারদের রুখে দিলেও স্পিন সামাল দিতে পারল না। বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেলের বিস্ময়কর টার্নের সামনে বোল্ড হলেন জাকির হাসান। দলীয় ৩৯ রানে স্বাগতিকদের প্রথম উইকেট পড়ল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। শীতের সকালে সাউদি-জেমিসনের পেস আক্রমণ দারুণ সামলান জাকির ও মাহমুদুল হাসান জয়।

জুটি ফিফটি ছোঁয়ার আগে জাকির ঘূর্ণির সামনে নিরুপায় হয়ে বোল্ড হন। ৪১ বল মোকাবেলায় এক বাউন্ডারিতে করেন ১২ রান।

জয়ের সঙ্গে জুটি বেধেছেন নাজমুল হোসেন শান্ত। সাকিব না থাকায় নেতৃত্ব দিচ্ছেন তরুণ বাঁহাতি ব্যাটার। অ্যাজাজের পরের ওভারে ব্যাক টু ব্যাক ছয়-চারে বাংলাদেশকে নিয়ে গেছেন ৫০ রানে।

 

বিষয়:টেস্ট বাংলাদেশ ব্যাটিং বাংলাদেশ-নিউজিল্যান্ড সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…