চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে শুভ-তানহার ‘ভালো থেকো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
ভালো থেকো

চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া জুটির প্রথম ছবির ‘ভালো থেকো’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবিটি শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে প্রায় ১০০ সিনেমা হলে। ‘ভালো থেকো’ ছবিটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি বলছেন, ‘ভালো থেকো’ মুক্তি পেতে যাচ্ছে ১০০ সিনেমা হলে।

চ্যানেল আই অনলাইনকে প্রযোজক অভি বলেন, বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ৮৪ সিনেমা হল চূড়ান্ত হয়েছে। এরপর আজ আরও দুপুর পর্যন্ত আরও ১০টি হল বাড়ানো হয়েছে। সংখ্যা আরও বাড়বে, সবমিলিয়ে ১০০ হলে মুক্তি দেয়া হচ্ছে। তিনি বলেন, কম রেন্টালে ছবি দিচ্ছি না। বেছে বেছে ১০০ হলে মুক্তি দিচ্ছি। যেন দর্শক ভালো ভাবে ছবিটি উপভোগ করতে পারেন।

প্রেম ও মানবতার কথা নিয়ে নির্মিত মৌলিক গল্পের ‘ভালো থেকো’ ছবিতে জয় ও নীলার চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও তানহা তাসনিয়া। তাদের দেখা যাবে আর্কিটেক্ট ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী হিসেবে। শুভ-তাহনা ছাড়াও অভিনয় করেছেন আসিফ ইমরোজ, তানিন সুবহা, কাজী হায়াত, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ প্রমুখ।

বুধবার পর্যন্ত চূড়ান্ত হওয়া ‘ভালো থেকো’ মুক্তির ৮৪ হলের তালিকা প্রযোজক অভি চ্যানেল আই অনলাইনের কাছে পাঠিয়েছেন। ছবিটি ঢাকার মধ্যে মুক্তি পাচ্ছে ১৬ সিনেমা হলে। সেগুলো হচ্ছে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেমা, শ্যামলী সিনেমা, সনি সিনেমা, মধুমিতা সিনেমা, সেনা সিনেমা, বিজিবি সিনেমা, গীত সিনেমা, চিত্রামহল, মুক্তি সিনেমা, জোনাকী সিনেমা, আনন্দ সিনেমা, পুনম সিনেমা, পুরবী সিনেমা, এশিয়া সিনেমা।

ঢাকার বাইরের সিনেমা হলগুলো হলো নিউ গুলশান সিনেমা- জিঞ্জিরা, রানীমহল সিনেমা- ডেমরা, সেনা অডিটোরিয়াম সিনেমা- সাভার, চম্পাকলি সিনেমা- টংগী, চান্দনা সিনেমা- জয়দেবপুর, পুরবী সিনেমা- ময়মনসিংহ, গুলশান সিনেমা- নারায়নগঞ্জ, ছন্দা সিনেমা- পাটিয়া, তাজ সিনেমা- নওগাঁ, মৌসুমী সিনেমা- সিরাজগঞ্জ, হীরামন সিনেমা- নেত্রকোনা, মাধবী সিনেমা- মধুপুর।

মনিহার সিনেমা- যশোর, উপহার সিনেমা- রাজশাহী, বনলতা সিনেমা- ফরিদপুর, শাপলা সিনেমা- রংপুর, মানষী সিনেমা- কিশোরগঞ্জ, রাজিয়া সিনেমা- নাগরপুর, কাকলী সিনেমা- শেরপুর, নন্দিতা সিনেমা- সিলেট, মালঞ্চ সিনেমা- টাঙ্গাইল, সাগরিকা সিনেমা- চালা, গ্যারিশন সিনেমা- কুমিল্লা, রূপালী সিনেমা- কুমিল্লা, বীনা সিনেমা- পাবনা, মধুমতি সিনেমা- ভৈরব, দর্শন সিনেমা- ভৈরব।

Reneta

ছবিঘর সিনেমা- ঝিনাইদহ, সোনিয়া- বগুড়া, সাধনা- রাজবাড়ী, মহোনা- কোনাবাড়ী, মণিকা- শায়েস্তাগঞ্জ, সংগীতা- খুলনা, লিবার্টি- খুলনা, চাঁদমহল- কাঁচপুর, মুন- হোমনা, পালকী- চান্দ্রীনা, হ্যাপী- লক্ষীপুর, মডার্ন- দিনাজপুর, তামান্না- সৈয়দপুর, তিতাস- পটুয়াখালী, নবীন- মানিকগঞ্জ, ঝংকার- পাঁচদোনা, চলন্তিকা- গোপালদী, পান্না- মুক্তারপুর, মানোয়ার- জামালপুর, আলমাস- চট্টগ্রাম।

বনানী- কুষ্টিয়া, রুমা- মুক্তাগাছা, সংগীতা- সাতক্ষীরা, অভিরুচি- বরিশাল, লিলি- কুলাউড়া, রাজ- কুলিয়ারচর, মৌসুমী- পাকুনদিয়া, ঝর্ণা- দাউদকান্দি, ফিরোজমহল- পাগলা, বর্ণালী- শাহজাদপুর, উল্লাস- বীরগঞ্জ, রংধনু- নজীপুর, সোনালী- ঘোড়াঘাট, রাজু- ঈশ্বরদী, শাহীন- বল্লাবাজার, ছন্দা- কালিগঞ্জ, গ্যারিশন- দঘারামপুর।অনামিকা- পিরোজপুর, আলমডাঙ্গা- আলমডাঙ্গা, সনি- ইসলামপুর, মমতাজ- নীলফামারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানহা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT