চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালো করতে পারিনি; এটা আমারই ব্যর্থতা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম তিন ম্যাচে ছিলেন খরুচে। পাননি উইকেটও। একাদশে সুযোগ মেলেনি আর। তাসকিন আহমেদের জায়গায় ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সের পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গী ১৯ বছরের তরুণ মুকিদুল ইসলাম মুগ্ধ। বিপিএলের গত আসরের সবচেয়ে সফল পেসার এখন ম্যাচ পেতে সুযোগের অপেক্ষায়। শুরুর তিন ম্যাচে বোলিং যে ভালো হয়নি সেটি মানছেন তাসকিন নিজেও।

‘সত্যি কথা বলতে দুই-একটা আলগা বল হয়েছে তাতে বাউন্ডারি হয়েছে। চট্টগ্রামে উইকেট এমন যে ভালো বলেও বাউন্ডারি এসেছে। সবমিলিয়ে ব্যাটিংবান্ধব উইকেটে এবারের বিপিএল, সব বোলারই মোটামুটি খরুচে। আমি চেষ্টা করবো সামনে সুযোগ পেলে… যদিও এটা (ব্যাটিংবান্ধব উইকেট) অজুহাত হতে পারে না। আমি আসলে নিজে ভালো করতে পারিনি; এটা আমারই ব্যর্থতা।’

‘আসলে কিছুটা দুঃখজনক শেষ তিনটা ম্যাচ খেলার সুযোগ হয়নি। এটা আসলে ক্যারিয়ারের অংশই। সামনে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চেষ্টা করবো। এছাড়া যে তিনটা ম্যাচ খেলেছি উইকেট পাইনি; এটা নিয়ে আসলে মন খারাপ করে বসে থাকলে হবে না। অনুশীলনে চেষ্টা করছি উন্নতির। আশা করছি সামনে সুযোগ পেলে কাজে লাগাতে পারবো।’

রংপুর ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। শেষ চারের আশার বাতি নিভু নিভু করলেও ভালো খেলার দিকেই ফোকাস করছে দলটি। তাসকিন জানান যে ভাবনা নিয়ে সামনের পথে হাঁটবে তার দল।

‘টপ ফোরে খেলতে হলে আমাদের সব ম্যাচই জিততে হবে। পরের ম্যাচগুলোতে নিজেদের সব ঢেকে দিয়ে, আক্রমণাত্মক খেলতে হবে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই সাথে শেন ওয়াটসন আছে এখন তাকেও আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, আমরা জুনিয়র যারা আছি। সেও আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে উৎসাহ দিচ্ছে। আসলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ভালো খেলতে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন আহমেদবঙ্গবন্ধু বিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT