চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবেসে জমানো স্মারক নিলামে তুলতে চায় এ সাকিবভক্ত

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:০২ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসের এ দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাকিব আল হাসান নিজের প্রিয় ব্যাট নিলামে তুলে বিক্রি করেছেন। দেখাদেখি অনেক খেলোয়াড় মনোস্থির করেছেন নিলামে তুলবেন প্রিয় ক্রীড়া সামগ্রী-স্মারক। তেমনি করে স্মারক সংগ্রহশালা নিয়ে এগিয়ে আসতে চান হৃদয় আহমেদ নামের এক খুদে ক্রিকেটভক্ত।

লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরটি নিজেকে সাকিবভক্ত হিসেবে পরিচয় দিতেই বেশি ভালোবাসেন। বিশ্বসেরা অলরাউন্ডারের অনেক কিছুই জমা করেছেন ব্যক্তিগত সংগ্রহশালায়।

ধানমন্ডির শেখ জামাল ক্রিকেট একাডেমির ছাত্র হৃদয়। করেন অফস্পিন। মাঝে মধ্যেই চলে আসেন শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠের নেটে বোলিং করতে। সাকিবসহ জাতীয় দলের অনেক ক্রিকেটারের সঙ্গে রয়েছে তার পরিচিতি।

ক্রিকেট ও সাকিবের প্রতি ভালোবাসা থেকেই ক্রিকেট সামগ্রী সংগ্রহ শুরু করেন হৃদয়। তার সংগ্রহে আছে সাকিব ও মাশরাফীর অটোগ্রাফসহ আন্তর্জাতিক ম্যাচ বল, সাকিব ও ইমরুল কায়েসের অটোগ্রাফসহ আন্তর্জাতিক ম্যাচ বল, সাকিবের অটোগ্রাফসহ ছোট্ট ক্রিকেট ব্যাট, পুমা অফিসিয়াল জার্সি যাতে রয়েছে সাকিবের অটোগ্রাফ, সাকিবের লেখা তার (লেখকের) সাক্ষরিত বই ও একটি রঙিন ছবি।

তিন বছরের সাধনায় হৃদয় সমৃদ্ধ করেছেন তার সংগ্রহশালা। সবকিছুর বিনিময়ে এ কিশোর চান করোনাকালে কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। নিলামের অনলাইন প্ল্যাটফর্ম ‘অকশন ফর অকশন’য়ে যোগাযোগ করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছু বিবেচনা করে পরে জানিয়ে দেয়া হবে সিদ্ধান্ত।

চ্যানেল আই অনলাইনকে হৃদয় বললেন, ‘অনেকের কাছে এসব মূল্যবান কিছু মনে নাও হতে পারে। কিন্তু সত্যিকার অর্থে যারা ক্রিকেটের ভক্ত, তারা ঠিকই মূল্যায়ন করতে পারবেন যে, সাকিব আল হাসান ও অন্যান্য ক্রিকেটারদের অটোগ্রাফ, অটোগ্রাফসহ জার্সি, ম্যাচ বল কতটা মূল্যবান জিনিস। অনেক সাধনা ও ভালোবাসা দিয়ে এসব সংগ্রহ করেছি। এর কোনো বিনিময় মূল্য হয় না। সাকিব ভাইকে দেখে উৎসাহিত হয়েই নিলামে দিতে চাচ্ছি।’

Reneta

নেট বোলিং করে প্রাপ্ত জমানো অর্থে লালবাগে দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ শুরু করেন হৃদয়। পরে আরও কয়েকজনের আর্থিক সহযোগিতায় অব্যাহত রেখেছেন ত্রাণ কার্যক্রম। এ কিশোর জানালেন, যদি বেশি টাকায় স্মারক বিক্রি হয় তাহলে তা সাকিব আল হাসান ফাউন্ডেশনে দিয়ে দেবেন। আর কম টাকায় বিক্রি হলে সেটি দিয়ে নিজ এলাকার মানুষকে ত্রাণ সহায়তা করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিলামলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT