বিনোদন

ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে আসছে ‘জ্বীন’

ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে আসছে ‘জ্বীন’

মুক্তির আগেই আলোচনায় এসেছে তারকা নির্ভর ছবি ‘জ্বীন’। বহুল প্রতীক্ষিত এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আসছে ভালোবাসা দিবসে। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন অভিনেতা আব্দুন নূর সজল।

‘জ্বীন’কে নতুন প্যাটার্নের ছবি আখ্যা দিয়ে সজল জানালেন, জ্বীন নতুন প্যাটার্নের একটি ছবি। ছবিতে ভিএফএক্স-এর অনেক কাজ রয়েছে। এ ধরনের ছবি আমাদের এখানে হয়নি।

ছবির ডাবিংয়ের কাজ শেষ হয়েছে জানিয়ে এই অভিনেতা বলেন, দুদিন আগে ডাবিং শেষ করলাম। ‘জ্বীন’-এ কাজ করে আমি সত্যিই ভীষণ এক্সাইটেড! পুরো কাজ করে ব্যক্তিগতভাবে আমি খুব সন্তুষ্ট। আসছে ভালোবাসা দিবস উপলক্ষ্যে ছবিটি মুক্তি পাবে।

সিনেমা মুক্তির কারণে ভালোবাসা দিবসে টার্গেট করা কোনো নাটকেও কাজ করেননি বলে জানান সজল।

বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপট বিচারে একদম আলাদা ধাঁচের সিনেমা হতে যাচ্ছে ‘জ্বীন’, এমনটাই জানিয়েছিলেন ছবির পরিচালক নাদের চৌধুরী।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত এই ছবিতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন অভিনেতা আব্দুন নূর সজল এবং হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। শুধু তাই নয়, ছবিতে রয়েছে আরেক তারকা জুটি রোশান ও মুন।

বিষয়:জাজ মাল্টিমিডিয়া জ্বীন নাদের চৌধুরী পূজা মুন রোশান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…