চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে কী চমক নিয়ে আসছেন আরিয়ান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

কথোপকথন, অ্যাংরি বার্ড, বড় ছেলে, ব্যাচ ২৭, ঘুরে দাঁড়ানোর গল্প, বুকের বা পাশে, ঋণী এসব নাটক নির্মাণ করে নির্মাতা হিসেবে মুন্সিয়ানা প্রমাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এরপর থেকে তার নির্দেশিত নাটক মানেই দর্শকের বাড়তি আগ্রহ।

গত বছর ভালোবাসা দিবসে ‘সংসার’ নামে একটি নাটক নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এই নির্মাতার চোখে একটি আদর্শ দম্পতি কেমন সেই গল্প তুলে ধরেছিলেন ‘সংসার’-এ।

সুখের মুহূর্ত, সাংসারিক ক্রাইসিস; বিয়ের সাতদিন পর থেকে সংসার গোছানোর জীবনটাই তুলে ধরেছিলেন। সংসার গোছাতে স্বামীর স্ট্রাগল, স্ত্রীর ত্যাগ সবকিছুই ফুটে উঠেছিল ওই নাটকে। অপূর্ব-নাবিলা অভিনীত ওই নাটকটি গত বছর ভালোবাসা দিবসের আলোচিত একটি কাজ ছিল।

এবার ভালোবাসা উপলক্ষে জনপ্রিয় এই নির্মাতা জানালেন, তিনি পাঁচটি নাটক নিয়ে আসছেন। সবগুলো নাটকেই থাকবে চমক। নাটকগুলো হলো ভালো থেকো তুমিও, শেষ কি হয়েছিল সত্যি, কথা দেওয়া আছে, কখনও না কখনও, মুখোমুখি। এরমধ্যে দুটি নাটকের শুটিং শেষ হয়েছে বলে জানান আরিয়ান।

‘বড় ছেলে’ নাটক দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করা আরিয়ান চ্যানেল আই অনলাইনকে বলেন, পাঁচটি নাটক পাঁচ রকমের গল্প। কাস্টিংও আলাদা। অপূর্ব, আফরান নিশো, তাহসান, তিশা, মিথিলা, মেহজাবীন, তানজিন তিশা অভিনয় করছেন। বাকি তিনটি নাটকের শিডিউল নিয়ে কথা চলছে। শিগগির সবকিছু চূড়ান্ত হবে।

আরিয়ান বলেন, পাঁচটি প্রেমের গল্প। কিন্তু পাঁচ রকম প্রেক্ষাপটে দর্শক দেখতে পাবেন। আমি বেশীরভাগ ক্ষেত্রে প্রেমের গল্প নিয়ে কাজ করি। তার সঙ্গে ফ্যামিলি ড্রামা যোগ থাকে। সে দিক থেকে এবারও পাঁচটি প্রেমের গল্প থাকবে। তবে পুরোপুরি নতুন গল্প।

Reneta

নির্মাতা আরিয়ান জানান, ভালোবাসা দিবস যে পাঁচটি নাটক তিনি বানাচ্ছেন বেশীরভাগই প্রচার হবে টেলিভিশন চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাটকবড় ছেলেভালোবাসা দিবসমিজানুর রহমান আরিয়ানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বোনের মৃত্যুর প্রমাণ দিতে কঙ্কাল ব্যাংকে নিয়ে যাওয়ার পর যা ঘটলো

এপ্রিল ২৯, ২০২৬

পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ

এপ্রিল ২৯, ২০২৬

সয়াবিন তেলের লিটার এখন ১৯৯ টাকা

এপ্রিল ২৯, ২০২৬

ম্যাচ পরিত্যক্ত, টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

এপ্রিল ২৯, ২০২৬

ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি কমবে, সংসদে প্রধানমন্ত্রী

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT