চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা এমনও হয়!

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৬:০২ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৮
লাইফস্টাইল
A A
ভালোবাসার গল্প

ভালোবাসা দিবস আজ। যদিও ভালোবাসা একদিনের নয়, তবুও আজকের দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয় পুরো বিশ্বেই। নিঃস্বার্থ নিখাদ ভালোবাসা এখন খুঁজে পাওয়া কঠিন, এমনটাই মনে করেন অনেকে। কিন্তু এর মাঝেও আছে ব্যতিক্রম। তেমনই ব্যতিক্রম ১৪টি ভালোবাসার ঘটনা নিয়ে সাজানো হয়েছে ফিচারটি।

উদ্ধার থেকে প্রেম: ২০১৩ সালে রোসিয়ান বোস্টন ম্যারাথন দেখছিলেন যখন বোমা বিস্ফোরণ হয়েছিল সেখানে। বিস্ফোরণে তার বাম পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তখন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী মাইক ম্যাটেরিয়া তাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। মাইক তাকে হাসপাতালে নিয়ে যান এবং পুরো সময়টাতে হাত ধরে থাকেন। এই হাত মাইক কখনই ছাড়েননি। রোসিয়ান সুস্থ হওয়ার পরে মাইক দেখা করেন এবং প্রায় চার বছর পরে তাকে বিয়ের প্রস্তাব দেন।

লুকানো আংটি:  অস্ট্রেলিয়ান এক জুটির বিয়ের প্রস্তাব দেয়ার ঘটনা রীতিমতো ভাইরাল হয়ে যায়। প্রেমিক টেরি তার প্রেমিকা অ্যানার জন্য কাঠের একটি লকেট তৈরি করে তাদের সম্পর্কের এক বছর পূর্তিতে উপহার দেন। সেই লকেটের গোপন একটি কুঠুরিতে লুকিয়ে রাখেন আংটি। সময় হতেই প্রেমিক সেই লকেটে লুকানো আংটিটি বের করে প্রেমিকাকে দেন। প্রেমিকা বুঝতেও পারেননি যে তিনি এতদিন অজান্তেই আংটিটি গলায় পরে ছিলেন।

বিয়ের এক সপ্তাহ আগে হুইল চেয়ার: একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় বিয়ের মাত্র এক সপ্তাহ আগে হান্নাহ প্যাটারসনকে হুইল চেয়ারে নির্ভরশীল হতে হয়। কিন্তু তাতে থেমে থাকেনি বিয়ে কিংবা দুজনের ভালোবাসা। হবু স্বামী স্টুয়ার্ট প্যাটারসন বিয়ের আসরে হুইল চেয়ার থেকে হান্নাহকে কোলে তুলে অনুষ্ঠানে নিয়ে যান। শুধু তাই নয় হান্নাহকে পরম যত্নে সুস্থ করে তোলেন স্টুয়ার্ট।

Banglabid

পারফেক্ট ম্যাচ: সহকর্মীর কাজিনের লিভার প্রয়োজন, তাই অচেনা সেই মানুষটিকে বিনা দ্বিধায় লিভার ডোনেট করেছেন ক্রিস। হিথারের অপারেশন সফল হওয়ার পরে দুজনের বন্ধুত্ব হয় এবং ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। এক বছর পরে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়।

এক নারী একঘেয়ে নয়: ‘বিয়ের আগে অনেক পুরুষই ভাবেন, মাত্র একজন নারীর সঙ্গে পুরোটা জীবন কীভাবে কাটানো সম্ভব! কিন্তু বিষয়টি সত্যি নয়। আমি প্রেমে পরেছিলাম ১৯ বছর বয়সী একজন রক ক্লাইম্বারের সঙ্গে। বিয়ে করেছি ২০ বছর বয়সী প্রাণী-প্রেমী নারীকে। পরিবার হয়েছি ২৪ বছর বয়সী একজন মায়ের কারণে, ২৫ বছর বয়সী একজন গৃহিণীর সঙ্গে খামার তৈরি করেছি এবং বর্তমানে ২৭ বছর বয়সী একজন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। আপনার মন যদি সুস্থ থাকে, তাহলে কখনই একজন নারীর সঙ্গে একঘেয়ে লাগবেনা। বরং একজনের মাঝে এত রূপ দেখে মুগ্ধ হবেন।’ এমনটাই বলেছেন ডালে পারট্রিজ। ফেসবুকে দেয়া তার এই পোস্টটি ভাইরাল হয়ে যায়।

Reneta

কমবয়সের ভালোবাসা: কডি মিটশেলেন নামের ১৪ বছর বয়সী একটি ছেলে একবার মাত্র ৫ডলারের বিনিময়ে বাগান পরিষ্কার করতে চাইলো। বাড়ির মালিক জিজ্ঞেস করলেন, এই কাজ কেন করতে চাইছ? ছেলেটি উত্তর দিল, ‘আমি আমার গার্লফ্রেন্ডকে কাল লাঞ্চে নিয়ে যেতে চাই। আমার কাছে পর্যাপ্ত অর্থ নেই।’ ছেলেটি বেশ কয়েকটি বাড়ি ঘুরে ঘুরে অর্থ যোগাড় করেছিল প্রেমিকার জন্য।

হাল ছেড়ো না: ভালোবাসা খুঁজে পাওয়ার আশা কখনই ছাড়তে নেই, মারিয়া তেরেসা কোবার হলেন এর উদাহরণ। জীবনের আশিটি বসন্ত পেড়িয়ে যাওয়ার পরে তিনি খুঁজে পেয়েছেন তার ভালোবাসাকে। ৯৫ বছর বয়সী কারলোক্স ভিকটর সুয়ারেজ এর সাথে তার দেখা হয় নার্সিং হোমে। প্রথম দেখাতেই ভালোবাসা। এখন তারা বিবাহিত দম্পতি।

ছোটবেলার ক্রাশ: ছোটবেলায় সামার ক্যাম্পে পরিচয়। এর ২৫ বছর পরে আবার অনলাইনে যোগাযোগ। ইভান লিচ একটি ফ্লার্টি ম্যাসেজ পাঠায় কিম কে। তখনও ইভান জানেও না যে এই মেয়েই কিম, তার ছোট বেলার ক্রাশ। কারণ অনলাইনে কিমের নাম বদলানো ছিল। কিন্তু কিম ঠিকই চিনে ফেলে ইভানকে। এভাবেই দুজনের প্রেম শুরু হয় এবং তারা প্যারিসে বিয়ে করে।

এক বছর ধরে প্রস্তাব: জোস মিটজ তার পছন্দের নারীকে এক বছর ধরে প্রতিদিন একটি ম্যাসেজ রেকর্ড করে পাঠাতেন। এমন ভালোবাসার প্রস্তাবে ‘না’ করতে পারেননি প্রেমিকা।

ক্যানসারের কাছে হার মানেনি ভালোবাসা: ডাক্তাররা যখন ক্রেইগকে জানিয়ে দেয় যে তার প্যানক্রিয়াটিক ক্যানসার আছে, তখন তিনি প্রেমিকা জোয়ানের সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু মরণব্যধী তাদের ভালোবাসায় কোনো প্রভাব ফেলতে পারেনি। চিকিৎসার জন্য ক্রেইগের চুল পড়ে যায়, তাই প্রেমিকাও তার চুল ফেলে বিয়ের আসরে আসেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

পাশের বাড়ির মেয়েটি: পাশের বাড়িতে নতুন একটি মেয়ে আসে যখন তখন থমাসের বয়স মাত্র ৯। তখনই ভালো লেগে যায় মেয়েটিকে। পাশের বাড়ির সেই মেয়েটিকে ৮০ বছর ধরে ভালবাসছেন থমাস এবং সেই মেয়েটি এখন তার জীবন সঙ্গী।

পঞ্চাশ বছর পরে: পল রোথম্যান এবং রোজেনের একে অপরকে খুঁজে পেতে ৫০ বছর লেগেছিল। ভাগ্যই তাদেরকে মেলায়নি হয়তো এতগুলো বছর। নিউ ইয়র্কের এই দুই বাসিন্দা মাত্র এক ব্লকের দূরত্বে থাকতেন, চিনতেন একই মানুষদের। একই ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। কিন্তু এতগুলো বছর পর তারা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং বিয়ে করেন।

আবার বিয়ে: বিয়ের ২৩ বছর পরে রোজ এবং ইয়ান এলিস জুটি সিদ্ধান্ত নেন বিচ্ছেদের। কিন্তু বিচ্ছেদের ২৩ বছর পরে তারা অনুভব করেন যে তারা একে অপরকে ভীষণ ভালোবাসেন এবং আলাদা থাকা সম্ভব নয়। তাই আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

মৃত্যুই শুধু আলাদা করতে পারে: রেডইট-এ একটি ছবি ভাইরাল হয় কিছুদিন আগে। ১০০ বছর বয়সী একজন পুরুষ তার স্ত্রীকে কিছুতেই পরলোকে যেতে দিতে চাইছিলেন না। এজন্যই হাসপাতালে মৃত্যুপথযাত্রী স্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছিলেন তিনি। সফলভাবে বিয়ের ৭৭ বছর পার করার পরে তার ৯৬ বছর বয়সী স্ত্রী তাকে ছেড়ে পরলোকে পাড়ি জমান। ভালোবাসা এমনও হয়! গুড হাউজ কিপিং

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভালোবাসাভালোবাসা দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকে দেখিয়ে দিতে চান মাহমুদউল্লাহ

পরবর্তী

প্যারিসের পোশাক মেলায় বাংলাদেশের ২৪ প্রতিষ্ঠান

পরবর্তী

প্যারিসের পোশাক মেলায় বাংলাদেশের ২৪ প্রতিষ্ঠান

বাংলাদেশের আইনমন্ত্রী ষোড়শ সংশোধনী নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ও শিশু নির্যাতন: বিচারাধীন মামলা দেড় লাখের বেশি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT