আন্তর্জাতিক

ভারত-মিয়ানমার সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে ৫০ জঙ্গি নিহত

ভারত-মিয়ানমার সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে ৫০ জঙ্গি নিহত

ভারতীয় সেনা ও বিমান বাহিনীর যৌথ অভিযানে ভারত মিয়ানমার সীমান্তে নিহত হয়েছে অর্ধশতাধিক জঙ্গি।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৪ জুন মণিপুরে সেনাবাহিনীর ওপরে হামলার পরপরই পরিচালিত অভিযানে প্রায় ৫০ জনের বেশি জঙ্গি নিহত হয়।

সেনা কর্তৃপক্ষের ধারণা, অভিযানে নিহত জঙ্গিরাই গত সপ্তাহে মণিপুরের চাণ্ডাল জেলায় হামলায় চালিয়ে ১৮ সেনা সসদস্যকে হত্যা করেছিলো যা ছিলো সেনাবাহিনীর ওপর বিগত ২ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা।

মণিপুরের হামলার জন্য র্স্টারসন ল্যামকাঙ্গ অব দ্য ন্যাশনালিস্ট স্যোসালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন)’র সশস্ত্র বিদ্রোহীদের দায়ি করা হচ্ছে।

বিষয়:ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…