চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারত মাতা’ ইউরোপের আমদানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

‘ভারত মাতা’ ধারণাটি উপমহাদেশীয় কিছু নয়। এর উদ্ভব ইউরোপে – এমনটাই জানালেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ইরফান হাবিব। তার মতে, ভারতের জনপ্রিয় রাজনৈতিক স্লোগান ‘ভারত মাতা কি জয়’ ভারতের নিজস্ব নয়, বরং ধারণাটি ইউরোপ থেকে ধার করা।

ইরফান হাবিব বলেন, ‘ভারত মাতা’ বিষয়টি ভারতের প্রাচীন বা মধ্যযুগীয়, কোনো ইতিহাসেরই অংশ নয়। ওই সময়গুলোর ইতিহাসে এমন কোনো ধারণা বা চিন্তা উপস্থিত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি ইউরোপীয় আমদানি। মাতৃভূমি, পিতৃভূমি – এসব ধারণা ইউরোপের আলোচনার বিষয় ছিলো।

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে প্রয়াত ইতিহাসবিদ বিপন চন্দ্রের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রফেসর হাবিবের দেয়া এ বক্তব্য কঠোর বিতর্কের সম্মুখীন হয়েছে। বিশেষ করে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি ও তার মতাদর্শিক গুরু আরএসএস ‘ভারত মাতা কি জয়’ স্লোগানটিকে দেশের জাতীয়তাবাদের বড় অংশ বলে ঘোষণা করেছে, বলেছে, এই স্লোগান দিতে অস্বীকৃতি জানানো মানে ভারতীয় সংবিধানকে অসম্মান করা।

এমন সময় এ ধরণের বক্তব্য দেয়ায় রাজনৈতিক সমালোচনায় জড়িয়ে পড়েছেন ইরফান হাবিব।

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারটি ব্যাখ্যা করেন প্রফেসর হাবিব। তিনি বলেন, ‘প্রাচীন ভারতে প্রথম ‘ভারত’ শব্দটির ব্যবহার দেখা যায় রাজা খর্বেলার সময়ে প্রাকৃত ভাষায় রচিত এক শিলালিপিতে। কিন্তু দেশকে মা বা বাবা হিসেবে মানবীয় চরিত্রে তুলে ধরার বিষয়টি প্রাচীন বা মধ্যযুগীয় ভারতে ছিলো না।’

প্রফেসর বলেন, ‘ইউরোপে জাতীয়তাবাদের উত্থানের সময় এই ধারণাটির জন্ম হয়। ওই সময় ব্রিটেন, রাশিয়াসহ বিভিন্ন অঞ্চলে এর ব্যবহার দেখা যায়।’

শুধু হিন্দিতে ভারত মাতা নয়, উর্দুতে মাদার-ই-ওয়াতান কথাটিও ইউরোপ থেকেই এসেছে বলে জানান ইরফান হাবিব।

ট্যাগ: বিজেপিভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্ধশত বছর পর মিয়ানমারে বেসামরিক প্রেসিডেন্ট

পরবর্তী

তনুর লাশ তোলা হয়েছে

পরবর্তী

তনুর লাশ তোলা হয়েছে

গুগল ডুডলে বিশ্বকাপ সেমিফাইনাল

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT