চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত বন্ধের ডাক দিলো আন্দোলনরত কৃষকেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে চলমান কৃষি আন্দোলন এবার বৃহত্তর আন্দোলনে রূপ লাভ করলো। প্রথমে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে আন্দোলন হলেও কৃষকদের সঙ্গে দেশের বিরোধী প্রায় সব দল যোগ দেওয়ায় সমগ্র ভারতে ছড়িয়ে পড়েছে আন্দোলন।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় কোনো ইতিবাচক ফল না আসায় দিল্লী চলো আন্দোলনের পর এবার আগামীকাল ‘ভারত বন্ধে’র ডাক দিয়েছেন কৃষকেরা। সকাল ১১টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পযন্ত গোটা ভারতে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনের নেতারা।

সোমবার বামদের পাশাপাশি ভারতীয় জাতীয় কংগ্রেস, আরজেডি, ডিএমকে, এনসিপি, এসপি-র মতো দলগুলো ভারত বন্ধের কর্মসূচিতে সমর্থন দিয়েছে। পরে টিআরএস, এমআইএম, কাশ্মীরের দলগুলোর জোটও বন্‌ধের সমর্থনে এগিয়ে এসেছে। আর নীতিগত সমর্থন জানিয়েছে তৃণমূলও।

এনডিটিভি জানায়, ভারত বন্ধ কর্মসূচির কারণে ট্রেড ইউনিয়ন ও বিরোধী দলগুলো যোগদান করায় দিল্লিতে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহ বিঘ্নিত হতে পারে।

কৃষকদের আন্দোলনকে সমর্থন করে বিবৃতিতে বিরোধী দলগুলো বলছে, ৮ ডিসেম্বরের ভারত বন্‌ধে সমর্থন জানাচ্ছে। সংসদে আলোচনা, ভোটাভুটি না করে অগণতান্ত্রিকভাবে কৃষি বিল পাশ হয়েছিল। সেগুলো প্রত্যাহার করতে হবে সরকারকে। কেননা আইনগুলো এ দেশের মানুষের খাদ্যসুরক্ষা কেড়ে নেওয়ার পাশাপাশি কৃষক ও কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার আশঙ্কা তৈরি করছে।

আর সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে, বিরোধী দলগুলোর প্ররোচনার শিকার হচ্ছেন কৃষকেরা। তাদের ভুল বুঝানো হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি আন্দোলনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT