চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে ‘রাজনীতি’ না করার আহবান ওয়াসিম আকরামের

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
২:১১ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

গুরুদাসপুরের সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় আবারও অস্থির অবস্থায় পড়েছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক। তবে দুই দেশের সম্ভাব্য টেস্ট সিরিজ নিয়ে ‘রাজনীতি’ না করার আহবান জানিয়েছেন পাকিস্তানী লিজেন্ড ওয়াসিম আকরাম। দুই দেশের ক্রিকেট ইতিহাসকে ‘অতুলনীয় সৌন্দর্য্য’ বলেছেন সাবেক এই তারকা পেসার।

২০০৭ সালের পর ভারতের সঙ্গে আর টেস্ট সিরিজ খেলেনি পাকিস্তান। অনেক জল্পনা-কল্পনার পর চলতি বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আবারও একটি ‘দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ’-এর কথাবার্তা শুরু করেছিলো দু’দেশের ক্রিকেট বোর্ড।

কিন্তু সম্প্রতি পাঞ্জাবের গুরুদাসপুরে পুলিশ স্টেশনে ভয়াবহ জঙ্গি হামলার পর বেঁকে বসেছে ইন্ডিয়ান বোর্ড। দায়িত্বশীল দু-একজন কর্মকর্তা আসন্ন ক্রিকেট সিরিজের বিরোধীতা করে বক্তব্যও দিয়েছেন গণমাধ্যমে।

তার জবাবে নিজের প্রতিক্রিয়ায় ক্রিকেট নিয়ে ‘রাজনীতি’ না করার আহবান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ‘ক্রিকেট’ এবং ‘পলিটিক্স’কে একসঙ্গে মেশানোর দরকার কি?, প্রশ্ন ছুড়ে দিয়ে ওয়াসিম বলেন, এটা উচিত নয়।

ভারত-পাকিস্তানের আসন্ন টেস্ট সিরিজ নিয়ে ‘রাজনীতি’ না করার আহবান জানান এই কিংবদন্তি পেস বোলার। তিনি বলেন, আমরা সবাই চাই দুটো দেশ ক্রিকেটটা খেলুক এবং আসন্ন টেস্ট সিরিজটা হওয়া উচিত। গুরুদাসপুরের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে ওয়াসিম আকরাম বলেন, ভারত যেমন এই বিষয়ে নিজেদের বক্তব্য দিয়েছে আমাদেরও একটা বক্তব্য আছে।

ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক ও ইতিহাসকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ‘অ্যাসেজ’ সিরিজের চেয়েও আকর্ষণীয় ইভেন্ট হিসেবে বিবেচনা করেন পাকিস্তানী লেজেন্ড।

Reneta

ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা অন্য কোন কিছুর সঙ্গেই যার তুলনা চলে না বলে উল্লেখ করে পাকিস্তানের এই সাবেক ক্রিকেট তারকা বলেন, আমার কাছে অ্যাশেজ সিরিজের চেয়েও বড় সৌন্দর্য্য ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের উত্তেজনা এবং চাপ, দুটোই তুলনাহীন।

পুরো পাকিস্তান থেকে বেছে আনা ‘প্রমিজিং’ ১৮ জন পেসারকে নিয়ে এখন করাচিতে ফাস্ট বোলিং কোচিং ক্যাম্পে দ্বায়িত্ব পালন করছেন ওয়াসিম আকরাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াসিম আকরামক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT