চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান সমর্থক ‘আর্মির’ উত্থান যেভাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

২৩ বছরের রাকেশ প্যাটেল আজ থেকে ২০ বছর আগে যখন ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়েছিলেন, তখন তিনি এক সবুজ সমুদ্রে যেন অভিবাদন পেয়েছিলেন। মাঠে ভারতীয় সমর্থকদের স্বল্পতা দেখে তার নিজের নিরাপত্তার জন্য ভয়ও হচ্ছিল।

রোববারের ম্যাচ সামনে রেখে আল-জাজিরাকে প্যাটেল বলেছেন, ‘আমি ভাবতে ছিলাম, পাকিস্তান যদি ম্যাচ জিতে যায়, তাহলে অন্যরকম কিছুর স্বাদ পেতে হবে আমাকে। সেই ম্যাচ শেষে, আমরা এক জায়গায় ৩০০-৪০০ ভারতীয় ভক্ত জড়ো হয়েছিলাম। যদিও আমরা তখন সংখ্যায় কম ছিলাম, তবে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিলাম।’

ওই অভিজ্ঞতাই ভারতীয়দের জন্য প্রথম সংগঠিত সমর্থক দল ‘ভারত আর্মি’ তৈরির জন্য অনুপ্রাণিত করেছিল।

গত দুই দশক ধরে, ভারত আর্মির জনপ্রিয়তা রীতিমতো বিস্ফোরিত হয়েছে। চলমান ক্রিকেট বিশ্বকাপে ২৩টি দেশ থেকে তাদের ১১ হাজারের বেশি ভক্ত যুক্তরাজ্যে দলের খেলা দেখার জন্য ভ্রমণে গেছেন।

‘ভারত যখনই খেলে, তখন ভারত আর্মির ৫-৬ হাজার সমর্থক মাঠে উপস্থিত থাকে। অনেক সময় সেটা মাঠের মোট সমর্থকদের এক-তৃতীয়াংশও হয়ে যায়’ বলেন প্যাটেল।

২০১১ সালের বিশ্বকাপ জেতার পর জনপ্রিয়তার এই হার অনেকবেশি বৃদ্ধি পেয়েছে। ভারত আর্মির বেশিরভাগ অপেশাদার সমর্থকদের সঙ্গে এখন বিভিন্ন দেশে থাকা পূর্ণ-সময়ের চাকরিজীবীদের নিয়ে এটাকে পূর্ণ-বাণিজ্যিকি করনের উদ্যোগ চলছে।

Reneta

প্যাটেল বিশ্বাস করেন, তাদের এই উদ্যোগ গত দশকে ভারতের দ্রুতবর্ধিত মধ্যবিত্ত শ্রেণির সাথে দলের সাফল্যের সমন্বয়ও করেছে, ‘২০ বছর আগে খুব কমসংখ্যক ভারতীয়রই ক্রীড়া বিনোদনের পেছনে অর্থ খরচের সামর্থ্য ছিল। দেশের অর্থনীতির উন্নতি হওয়ায় সেটায় পরিবর্তন এসেছে।’

প্যাটেলের আরও বক্তব্য, ‘এমএস ধোনি অধিনায়ক হিসাবে দায়িত্ব নেয়ার পর ভারতীয় ক্রিকেটে একটি বাস্তব অনুপ্রেরণা তৈরি হয়েছে, কারণ তার নেতৃত্বে আমরা প্রতিটি টুর্নামেন্টে অন্তত সেমিফাইনাল বা ফাইনালে উঠেছি। সেই অনুপ্রেরণা থেকেই ভক্তদের ক্ষুধা তৈরি হয়েছে যে, ক্রিকেটে বেশি অর্থ ব্যয় করো এবং সারাবিশ্ব ভ্রমণ করো।’

এমনই এক সমর্থক ঋষি চাবারা। কানাডার টরেন্টো-ভিত্তিক এই সমর্থক বড় হয়েছেন ধোনির হোমটাউন রাঁচিতে। আর চলতি বিশ্বকাপের জন্য তিনি এরইমধ্যে ৬ হাজার ডলারের বেশি অর্থ খরচ করে ফেলেছেন।

শুধু অর্থ খরচই নয়, বিশ্বকাপে ভারতের খেলা দেখার জন্য এবং ইংল্যান্ডে যেন ভারত আর্মির সঙ্গে থাকতে পারেন তা নিশ্চিত করার জন্য তিনি চাকরিও ছেড়ে দিয়েছেন।

চাবারার কথায়, ‘গত নভেম্বরেই আমি নতুন চাকরি শুরু করি। আমি সেখানে মাত্র ছয় মাস ছিলাম। কারণ তারা আমাকে এক সপ্তাহের বেশি ছুটি দিতে রাজি ছিল না। সুতরাং তাদের বলি, আমি চাকরি ছেড়ে দিচ্ছি। আমি এখন বেকার। ধোনির এটি শেষ বিশ্বকাপ, তাই কোনোভাবেই সেটা মিস করতে চাইনি।’

ভারত আর্মি কর্তৃক প্রদত্ত এই কমিউনিটি স্পিরিট আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা অর্জনের জন্য বিশ্বব্যাপী ভারতীয় সম্প্রসারণকে আকৃষ্ট করছে, এমনকি বিশ্বের সেই অংশেও এটা বড় হয়ে ওঠে, যেখানে ক্রিকেটের সামান্য উপস্থিতিও নেই।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির বাসিন্দা রোশনি চাসমাওয়ালা বলেন, ‘এটা প্রথম বিশ্বকাপ যেখানে আমি ভারতের খেলা সরাসরি দেখছি। বিশ্বজুড়ে ভক্তদের সাথে ভারতকে উৎসাহিত করতে সক্ষম হওয়ায় আমার শিকড়ের সাথে সংযোগ করারও একটি দুর্দান্ত উপায়।’

প্রতিদ্বন্দ্বিতা নবায়ন
রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম, ২০ বছর আগের লড়াইয়ের ঘটনাস্থল, ক্রিকেটের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও মর্যাদাপূর্ণ প্রতিদ্বন্দ্বীতাগুলোর সর্বশেষতম কিস্তিতে উভয় পক্ষের প্রত্যাবর্তন দেখতে পাবে।

কিন্তু সীমান্তের দড়ি অতিক্রম করে, ভারত আর্মির নীল রঙের গান গাওয়া, নাচের দৌড় তাদের সবুজ প্রতিপক্ষের মধ্যেও আসবে: স্তানি আর্মি, পাকিস্তানের বৃহত্তম সমর্থক দল, যা ২০০৮ সালে চালু হয়েছিল।

যদিও তারা প্রতিদ্বন্দ্বী হিসাবে একই স্কেলে নয় মোটেও- স্তানি আর্মির ৩০০০ ফেসবুক অনুসারীর বিপরীতে ভারত আর্মির সেই সংখ্যা ১৯০,০০০’র বেশি। তবে স্তানি আর্মি যখন সুযোগ পাচ্ছে তখনই তাদের প্রতিপক্ষের কিছু ভালোর সঙ্গে জড়িত হচ্ছে।

স্তানি আর্মির প্রতিষ্ঠাতা হামজা আহমেদ বলেন, ‘ভারত আর্মি আসলে কয়েক বছর আগে তাদের নাম এসআর্মি নামে পরিবর্তন করার চেষ্টা করেছিল। কিন্তু আমরা তাতে আপত্তি করেছিলাম। সুতরাং তারা ভারত আর্মিতেই ফিরে যায়। আমরা আপত্তি করেছিলাম, কারণ, সেটার আওয়াজটা শুনতে স্তানি আর্মির মতোই মনে হত।’

ভারত আর্মি দ্রুত বর্ধনশীল এবং একটি বৈশ্বিক সংস্থাতে পরিণত হয়েছে, তবে স্তানি আর্মি এখনো একটি সম্পূর্ণ খণ্ডকালীন উদ্যোগ, যা শুধু ব্রিটিশ পাকিস্তানিদের মধ্যেই অন্তর্ভুক্ত। পাকিস্তান যখন ইংল্যান্ড সফর করে তখন টেস্ট ম্যাচ এবং ওয়ানডেতে তারা ভ্রমণের ব্যবস্থা করে, আহমেদই গাইড পরামর্শের জন্য প্রজেক্ট ম্যানেজার হিসাবে পূর্ণ-সময়ের কাজ করেন।

স্তানি আর্মি কেনো শুধু ইংল্যান্ড কেন্দ্রিক তার ব্যাখ্যা দিয়েছেন আহমেদ, ‘আমাদের কাজগুলোর কয়েকটি পরিকল্পনা রয়েছে, তবে এটি করা আরও কঠিন, কারণ দুর্ভাগ্যবশত পাকিস্তানি পাসপোর্ট অনেক দেশে প্রবেশের পক্ষে কঠিন। পাকিস্তান বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির বাজার, গত ১০ বছরে সেখানে বিশাল মধ্যবিত্ত শ্রেণির জন্ম হয়েছে, তবে তা এখনো ভারতীয় মধ্যবিত্তের সমান আকারের নয়। কিন্তু ২০২০ সালের জন্য, আমরা পাকিস্তান সুপার লিগ ম্যাচ দেখতে সংযুক্ত আরব আমিরাতে ট্যুর সংগঠিত করতে চাই। আমরা মনে করি, এটিই কিছু পেতে ভালো উপায় হতে পারে।’

আহমেদ আশাবাদী যে, পরবর্তী পাঁচ বছরে পাকিস্তান আরও একবার নিজের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে সক্ষম হওয়ার জন্য নিরাপত্তা পরিস্থিতির উন্নতি করবে। লাহোর ও করাচিতে স্তানি আর্মি সফর পাকিস্তানের অভ্যন্তরে এই ব্র্যান্ডের ক্রমবর্ধমান সম্ভাবনাগুলোর দরজা খুলে দেবে।

ভারত আর্মির সাফল্যের কারণে প্যাটেলের প্রত্যাশা অতিক্রম করেছে, এটি তার নিজের মধ্যে কিছু একটা দ্বন্দ্বও রেখে গেছে। বেশিরভাগই একটি বাণিজ্যিক ব্র্যান্ডের পরিবর্তে একজন সমর্থকের গোষ্ঠীর ছবি বজায় রাখার চেষ্টা করছে।

‘ভারতীয় ক্রিকেট সমর্থকদের দলের মধ্যে ভারসাম্য রয়েছে যার মূল লক্ষ্য হচ্ছে দলকে সমর্থন করা এবং ব্যবসা করা। ভারতীয় মানুষ বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর মানুষ। যদি তারা মনে করে যে আপনার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, তবে তাদের কাছে আপনার ধারণাটি পরিবর্তিত হবে’ -বলেন প্যাটেল।

ভারত আর্মিতে অনেক অন্ধভক্ত আছেন, যাদের মন ইতিমধ্যেই ভবিষ্যতের প্রতিযোগিতায় চোখ রাখা শুরু করেছে, এমনকি এটি (বিশ্বকাপ) শেষ হওয়ার আগেই।

চাবারা বলেন, ‘অস্ট্রেলিয়ার পরবর্তী টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের বেশিরভাগই ইতিমধ্যে তাদের পরিকল্পনা শুরু করেছে। আমি সম্ভবত সেই বছর বিয়ে করতে যাচ্ছি, তবে আমি ইতিমধ্যেই আমার পরিবারের কাছে এটা নিশ্চিত করেছি যে, ওই বিয়ের সময়টা যেন তখন (বিশ্বকাপের সময়) না হয়। আমি কিছুই মিস করতে চাই না। এরকম প্রতিজ্ঞাই ভারত আর্মির প্রত্যেকের ভেতরে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারত-পাকিস্তান মহারণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাবা দিবসেও গুগল ডুডলে হাঁস পরিবারের গল্প

পরবর্তী

বিষয় যদি গুরুত্বপূর্ণ হয়, গণমাধ্যম তা তুলে ধরতে বাধ্য: ফরিদুর রেজা সাগর

পরবর্তী
জনগুরুত্বপূর্ণ বিষয়-বইমেলা-গণমাধ্যম

বিষয় যদি গুরুত্বপূর্ণ হয়, গণমাধ্যম তা তুলে ধরতে বাধ্য: ফরিদুর রেজা সাগর

ভারত-পাকিস্তানের রঙে ‘ইউনিভার্স বস’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT