চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তানকে নিয়ে ঘরের মাঠে সিরিজ চায় অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে। চিরপ্রতিদ্বন্দ্বী দুদেশকে নিয়ে ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডি টেস্ট ড্রয়ের পর ত্রিদেশীয় সিরিজটির বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি।

‘ব্যক্তিগতভাবে আমি ত্রিদেশীয় সিরিজের ধারণাটি পছন্দ করি। অতীতে ত্রিদেশীয় সিরিজ ব্যাপক সফল ছিল। ভারত-পাকিস্তানকে নিয়ে দর্শক আগ্রহ আমাদের অজানা নয়।’

আগে পাকিস্তান বোর্ড প্রধান রমিজ রাজা চার দেশীয় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন আইসিসিকে। যেখান থেকে পাওয়া লভ্যাংশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির অন্তর্ভুক্ত দেশগুলোর মাঝে ভাগ করে দেয়ার প্রস্তাব দিয়েছিল তিনি।

রমিজের আগ্রহের বিষয়ে চুপ ছিল ভারতীয় বোর্ড। এবার চেষ্টা করতে চান হকলি।

‘ভারত ও পাকিস্তানের অনেক মানুষ অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। যারা সবসময় ক্রিকেট দেখতে চায়। আমরা যদি তাদের সুযোগ করে দিতে পারি, তবে আমার কাছে এটি হবে অনেক আনন্দের।’

চলতি বছরের ২৩ অক্টোবর অস্ট্রেলিয়ায় হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ, তাতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আসর সামনে রেখে ম্যাচের টিকেট বিক্রি ঘোষণা দিলে পাঁচ মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রমিজ রাজালিড স্পোর্টসহকলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বেস্ট ইমার্জিং অনলাইন জার্নালিস্ট ক্যাটাগরিতে সম্মাননা পান তাসফিয়া মুস্তবা

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন যারা

এপ্রিল ২০, ২০২৬

শেষ ওয়ানডের স্কোয়াডে যুক্ত হলেন তানজিম সাকিব

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন বোন একসঙ্গে অংশ নিচ্ছেন এসএসসি পরীক্ষায়

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান

এপ্রিল ২০, ২০২৬

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT