চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত থেকে অস্ট্রেলিয়া গেলে ৫ বছরের জেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ০১, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

অস্ট্রেলিয়া প্রবাসী হোন বা নাগরিক, সেখানে পৌঁছানোর ১৪ দিনের মধ্যে যদি ভারত সফর করে থাকেন তবে অস্ট্রেলিয়ায় প্রবেশ আপনার জন্য নিষিদ্ধ।

ভারতে একদিনে শনাক্ত চার লাখের ওপরে, মৃত্যু সাড়ে ৩ হাজার। যারা নিয়ম মানবেন না তাদের জন্য ৫ বছরের জেল ও জরিমানার সাজাও থাকবে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।

শুক্রবার জারি হওয়া ক্ষণস্থায়ী জরুরি এই সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়া বাড়ি ফেরাকে অপরাধ হিসেবে গণ্য করা হলো।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশ ভারতে এখন করোনা সংক্রমণের হার তীব্র। দেশে করোনা সংক্রমণ রোধের পদক্ষেপ হিসেবে তাই সেখান থেকে সফর থামাতে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এক বিবৃতিতে বলেন, আগামী ৩ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। নিষেধাজ্ঞা অমান্য করলে সাজা ও ৫ বছরের কারাদণ্ড হতে পারে।

হান্ট আরো বলেন, সরকার খুব হালকাভাবে এই সিদ্ধান্ত নেয়নি। অস্ট্রেলিয়ার জনস্বাস্থ্য ঝুঁকিতে আছে এবং কোয়ারেন্টাইন সুবিধার জন্য করোনাভাইরাস সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমানো গেছে।

Reneta

১৫ তারিখের পর এই সিদ্ধান্ত আবার বিবেচনা করা হবে।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯১ লাখ ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে ২ লাখ ১১ হাজারের বেশি মানুষ।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের ফলে ৯০০০ অষ্ট্রেলিয়ান ভারতে আটকা পড়ে গেলো তাদের মধ্যে ৬৫০ জন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের হার ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। ২০২০ সালের মার্চে তারা তাদের সীমান্ত বন্ধ করে দেয়। দেশটিতে এই ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২৯ হাজার ৮০০ জন আর প্রাণ হারিয়েছে ৯১০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT