গত জানুয়ারিতে মুক্তি পেয়েছিল বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের আসন্ন ছবি ‘ভারত’ এর টিজার। আর এবার প্রকাশ পেল এর ফার্স্ট লুক।
১৫ এপ্রিল সালমান নিজেই তার টুইটারে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। সেখানে সালমানকে বেশ বয়স্ক চরিত্রে দেখা গেছে, যেমনটা আগে কখনও দেখা যায়নি।
এছাড়া ‘ভারত’-এ ক্যাটরিনাকেও দেখা যাবে খুব একটি সাধারণ চরিত্রে। তার শাড়ি পরিহিত হালকা কোকড়া চুলের চরিত্রটি ইতোমধ্যেই সবার কাছে বেশ আলোচিত হয়ে উঠেছে।
সম্প্রতি শেষ হয়েছে এই ছবির শুটিং। ছবিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের। ২৪ এপ্রিল মুক্তি পাবে কাঙ্খিত এই ছবির ট্রেলার।
ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক হচ্ছে ‘ভারত’। সেখানে একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে।
আলি আব্বাস জাফর পরিচালিত এবং অতুল অগ্নিহোত্রী ও ভূষণ কুমার প্রযোজিত ‘ভারত’ ছবিটি আসন্ন ঈদ উপলক্ষে আগামী ৫ জুন মুক্তি পাবে।
Jitne safed baal mere sar aur dhaadi mein hain, usse kahin zyada rangeen meri zindagi rahi hain! #Bharat@Bharat_TheFilm @aliabbaszafar @atulreellife @itsBhushanKumar #KatrinaKaif #Tabu @bindasbhidu @DishPatani @WhoSunilGrover @nikhilnamit @ReelLifeProdn @SKFilmsOfficial @TSeries pic.twitter.com/kHaz7kzkXu
— Salman Khan (@BeingSalmanKhan) April 15, 2019







