চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ১৮ বছর হলেই টিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

১৮ বছর বয়স হলেই করোনা টিকা পাওয়া যাবে ভারত। আগামী ১ মে থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি।

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি পুনর্মূল্যায়ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে তিনি বলেন, ভারতের বেশিরভাগ মানুষকে যাতে অল্প সময়ের মধ্যে টিকা দেওয়া যায়, তার জন্য গত এক বছর ধরেই চেষ্টা চালচ্ছে কেন্দ্র। এ ব্যাপারে ইতিমধ্যেই রেকর্ড গতিতে এগিয়েছে দেশ। তিনি এই সময় তৃতীয় পর্যায়ের টিকা কর্মসূচিতে ১৮ বছর বয়সী থেকে শুরু করে তার বেশি বয়সীদের টিকার আওতায় আনার নির্দেশনা দেন। গত ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকা কর্মসূচি শুরু হয়। প্রথম পর্যায়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের টিকা দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে ১ এপ্রিল থেকে টিকা নেওয়ার সুবিধা উন্মুক্ত করা হয় পঁয়তাল্লিশোর্ধ্ব নাগরিকদের জন্য।

কর্তৃপক্ষ বলছে, তৃতীয় পর্যায়ে টিকা নিতে পারবেন ১৮ উত্তীর্ণ হয়েছেন এমন সব নাগরিক। টিকা উৎপাদনকারী সংস্থাগুলিকে ইতোমধ্যে উৎপাদন বৃদ্ধির জন্য অর্থ প্রদান করেছে কেন্দ্র। ভারত এখন করোনার সর্বাধিক সংক্রমণের দেশে পরিণত হয়েছে। প্রতিদিনই দুই লক্ষাধিক করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, মৃত্যুর হারও বাড়ছে। মহামারী মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা টিকাকরোনাভাইরাসভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে | Hormuz Pronali | Channel i News

চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী আবারো যুদ্ধ শুরু করতে প্রস্তুত

এপ্রিল ১৭, ২০২৬

জ্বালানি তেল সংকট ও হাম সংক্রমণসহ জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সরকার ব্যর্থ বলে মন্তব্য

এপ্রিল ১৭, ২০২৬

টাইটানিকের শেষ মুহূর্ত: ডিজিটাল গবেষণায় বেরিয়ে এলো নতুন তথ্য

এপ্রিল ১৭, ২০২৬

দেশে গণমাধ্যমের প্রান্তিক মানুষের কন্ঠস্বর নিয়ে ‘সমষ্টি’র গবেষণা প্রতিবেদন প্রকাশ

এপ্রিল ১৭, ২০২৬

ছুটির দিনে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT