আন্তর্জাতিক

ভারতে রেস্টুরেন্টে সিলিন্ডার বিষ্ফোরণে নিহত ২০

ভারতে রেস্টুরেন্টে সিলিন্ডার বিষ্ফোরণে নিহত ২০

ভারতের মধ্য প্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৮০ জন। শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঝাবুয়া জেলায় কাছে সেথিয়া রেস্টুরেন্টে এই ভয়াবহতার শিকার হয় রেস্টুরেন্টে আসা ক্রেতারা। বিষ্ফোরণে রেস্টুরেন্টের একতলা ভবনের পুরোটাই ধসে পড়ে। এমনকি পাশের কিছু ভবনও ক্ষতিগ্রস্থ হয়।

পুলিশ জানিয়েছে, আগুন ধরানোর কাজে ব্যবহারের জন্য এই সব সিলিন্ডারগুলো রেস্টুরেন্টে রাখা ছিলো। সেটা ছিলো একটি আবাসিক এলাকার মধ্যে।

বিষয়:গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ভারত মধ্য প্রদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…