আন্তর্জাতিক

ভারতে রেলস্টেশনে পদদলিত হয়ে বহু হতাহত

ভারতের রেলস্টেশনে পদদলিত হয়ে বহু হতাহত, ভিড়ের মধ্যে আতঙ্কিত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলস্টেশনে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে বহু মানুষ আহত, উদ্ধারকাজ চলছে, হতাহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মুম্বাইয়ে ব্যস্ত সময়ে ট্রেন ধরতে তাড়াহুড়ো করতে গিয়ে পদদলিত হয়ে ২২ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে।

প্রবল বৃষ্টির পর দুইটি রেল স্টেশনকে সংযুক্ত করা সংকীর্ণ ফুটওভারব্রিজ থেকে নামার সময় এই ঘটনা ঘটে। এসময় ব্রিজটিতে অনেক মানুষকে পরস্পরের সাথে অনেকটা ধাক্কাধাক্কিতে লিপ্ত হতে দেখা যায়। অনেকেই চাপ থেকে মুক্তির জন্য চিৎকার করতে থাকে। অনেকেই ব্রিজ থেকে লাফিয়ে পড়েন।

ব্রিজের ওপর একটি টিকেট কাউন্টারের জানালার কাছ থেকে এই ধস্তাধস্তি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৪টি ট্রেন একসাথে এসে পড়ে। বৃষ্টির কারণে অনেক যাত্রী পা পিছলে পড়ে যায়। এর ফলেই ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই সময় সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি ভিড় ছিলো। বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলো তারা।

বিষয়:ভারত রেলস্টেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…