চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বাড়ছে ওমিক্রন, ‘আরআরআর’ মুক্তি স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

ভারতে বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাব। যে কারণে একের পর এক বন্ধ করে দেয়া হচ্ছে বিভিন্ন রাজ্যের প্রেক্ষাগৃহগুলো। সব বিবেচনায় শেষ সময়ে এসে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আরআরআর’ মুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিলো সংশ্লিষ্টরা।

আসছে ৭ জানুয়ারি মুক্তি চূড়ান্ত ছিলো এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ এর। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছিলো, করোনার প্রভাবের মধ্যেই সিনেমাটি বড় পর্দায় মুক্তি দিবেন। অফিশিয়াল এক বিবৃতিতে পরিচালক সিনেমাটি নির্ধারিত দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু ওমিক্রনের প্রভাব বাড়তে থাকায় সেই কথায় অনড় থাকতে পারেননি নির্মাতা।

শনিবার সন্ধ্যায় ‘আরআরআর’ সিনেমার অফিশিয়াল ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার থেকে সিনেমাটির মুক্তি স্থগিতের কথা জানানো হয়। এসময় ভারতের বিভিন্ন রাজ্যে সিনেমা হল বন্ধের কথা উল্লেখ করে ভারতীয় সিনেপ্রেমী দর্শকদের ধৈর্য্য ধরতে বলা হয়। তবে ‘আরআরআর’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করেনি কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সুবিধাজনক সময়ে সিনেমাটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়।

‘আরআরআর’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।

জানা গেছে, ‘আরআরআর’ সিনেমায় দুই তেলেগু মু্ক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারাম রাজুর জীবনকাহিনী তুলে ধরা হচ্ছে। এর আগে বেশ কয়েকবার সিনেমাটির মুক্তি ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনার কারণে একাধিকবার এর মুক্তি পেছায়।

মুক্তির আগে নাকি ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে। এরমধ্যে সিনেমা স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। সিনেমাটির মোট বাজেট ৪০০ কোটি রুপি বলে শোনা যায়। উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি। হিন্দি ছাড়া সিনেমাটি তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগনআরআরআরএসএস রাজামৌলিওমিক্রনজুনিয়র এনটিআরবলিউডভারতমুক্তিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT