চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের তিন রাজ্যে মুক্তি পাচ্ছে ‘পোড়ামন ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৭, জুন ২০১৮
বিনোদন
A A

নবাগত সিয়াম ও পূজা চেরীর ‘পোড়ামন ২’ এবার ভারতের তিন রাজ্যে মুক্তি দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

‘পোড়ামন ২’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ তার ফেসবুকে দেওয়া পোস্টে এ খবর জানান। ফেসবুকে তিনি লিখেন, ‘বলেছিলাম ভালো খবর দেব। ‘পোড়ামন ২’ পশ্চিমবঙ্গ, আসাম আর বিহারে বড় করে মুক্তি দেবে এসভিএফ।’

এবার ঈদে বাংলাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফির পরিচালনায় প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ ছবিটি। অনেকটা অভূতপূর্ব সাফল্য পায় সিনেমাটি। তৃতীয় সপ্তাহ থেকে প্রায় দ্বিগুণ সিনেমা হলে চলবে সিনেমাটি।

ভারতের তিন রাজ্যে মুক্তি বিষয়ে মাহেন্দ্র সোনি চ্যানেল আই অনলাইনকে জানান, আমারা বাংলাদেশের সিনেমা আমাদের দেশে নিতে চাই। তেমনি করে আমাদের সিনেমাও বাংলাদেশের দর্শকদের দেখাতে চাই। সেটার জন্যই এই প্রচেষ্টা। জেনেছি সিনেমাটি দারুণভাবে নিয়েছে দর্শক। আমাদের দর্শককেও এর স্বাদ দিতে চাই। ২০ জুলাই ভারতে বড় আয়োজনে এবং প্রচারে সিনেমাটি রিলিজ দেব আমরা।’

আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘বিদেশের বাজারে বাংলা সিনেমার প্রসার আমাদের সবসময়ের উদ্দেশ্য। সে উদ্দেশ্যে আমরা দৃঢ়ভাবে এগুচ্ছি। নিজের দেশের ছবি যখন দেশের বাইরে বড় পরিসরে মুক্তি পায়, তখন অবশ্যই ভালো লাগে।

যেকোনো ছবি বিদেশে মুক্তি পেলে আনন্দের পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া যায়। বিশ্বকাপ ফুটবলের মধ্যেও বাংলাদেশে আশাতীতভাবে সফল হয়েছে পোড়ামন ২।

Reneta

আমরা বিশ্বাস করি, দেশের বাইরেও সফল হবে। ভারতের পরে আরো দেশে যাবে সিনেমাটি। তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি ও সুইডেন। বাংলাদেশের চলচ্চিত্রের যে গুণগত পরিবর্তন হচ্ছে, এই ছবি দেখার পর তা আবারও উপলব্ধি করতে পারবে সবাই। ভারতে এই ছবিটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ যে কত সুন্দর, তা এ সিনেমার মাধ্যমে বিশ্বাবসী আবারও দেখবে।’

‘পোড়ামন ২’ ছবিতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, বাপ্পারাজ, নাদের চৌধুরী, ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজপূজাপোড়ামন-২লিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT