ভারতের দক্ষিণাঞ্চলে প্রাণঘাতী নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত পাঁচ জন মারা গেছে। এই রোগে আক্রান্ত সন্দেহে আরো ৯০ জনের বেশি লোককে আলাদা করে রাখা হয়েছে। বাদুরের মাধ্যমে রোগটি মানব শরীরে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার ভারতের এক উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা একথা বলেন বলে এএফপি জানিয়েছে।
কেরালা রাজ্যের স্বাস্থ্য পর্যবেক্ষণকারী কর্মকর্তা কে জে রীনা বলেন, আমরা নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছি। গতরাতে তিন জন থেকে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, আমরা ৯৪ জনকে সনাক্ত করেছি। তারা ভাইরাসে মারা যাওয়াদের সংস্পর্শে ছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের আদালা রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।







