চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিপাহ ভাইরাস: যে সব বিষয়ে সতর্ক করলো আইইডিসিআর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৩
স্বাস্থ্য
A A

প্রাণঘাতী নিপাহ ভাইরাস থেকে নিরাপদ এবং সুরক্ষিত থাকতে খেজুরের কাঁচা রস ও পশু-পাখি খাওয়া ফল না খাওয়ার পরামর্শ জানিয়েছে সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

গতকাল (১০ ডিসেম্বর) রোববার বেলা ১১টায় আইইডিসিআর এর আয়োজনে এবং আইসিডিডিআরবি এর কারিগরি সহায়তায় আইইডিসিআর মিলনায়তনে নিপাহ ভাইরাসের বিস্তার এবং ঝুঁকি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রাণঘাতী নিপাহ ভাইরাস থেকে নিরাপদ এবং সুরক্ষিত থাকতে দেশবাসীকে খেজুরের কাঁচা রস ও পশু-পাখি খাওয়া ফল না খাওয়ার পরামর্শ জানানো হয়।

আইইডিসিআর এর পরিচালক ডাঃ তাহমিনা শিরীন জানান, নিপাহ ভাইরাস একটি মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস। এ ভাইরাসের বাহক টেরোপাস (ফল আহারি) গোত্রীয় বাদুড়। বাদুড় থেকে মানুষে এই রোগের সংক্রমণ হয়। মানুষের মধ্যে এ সংক্রমণ প্রথম সনাক্ত হয় মালয়েশিয়ায় ১৯৯৮ সালে। বাংলাদেশে ২০০১ সালে মেহেরপুর জেলায় নিপাহ ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব চিহ্নিত হয়। এরপর থেকে প্রায় প্রতিবছরই বাংলাদেশে এই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে শীত মৌসুমে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত এ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। সাধারণত খেজুরের কাঁচা রস পানের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয়। এ ছাড়াও বাদুড়ের মুখের লালা বা বাদুড়ের মল-মূত্র দ্বারা দূষিত তালের রস বা তাড়ি ও আংশিক খাওয়া ফল মানুষ খেলে নিপাহ ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। বাংলাদেশে গবেষণা থেকে প্রমাণ পাওয়া গেছে, মানুষ থেকে মানুষে নিপাহ ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

তিনি আরও বলেন,নিপাহ ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার জন্য কোনোক্রমেই খেজুরের কাঁচা রস না খাওয়ার জন্য জনসাধারণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। যে কোনো ফল ভালো করে ধুয়ে থেতে হবে। গাছের নীচে পড়ে থাকা আধা খাওয়া কিংবা ফাটা ফল খাওয়া যাবে না। বিশেষ করে শিশুদেরকে এ বিষয়ে সতর্ক করতে হবে।

সভায় বিজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মীরজাদী সেত্রিনা ফ্লোরা, পরিচালক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), অধ্যাপক ডাঃ মোঃ শাহাদাত হোসেন, পরিচালক, এম, আই, এস ও লাইন ডিরেক্টর (এইচ, আই.এস, ই- হেলথ), ডাঃ আবু হোসাইন মোঃ মইনুল আহসান, পরিচালক, (হসপিটাল এন্ড ক্লিনিক), অধ্যাপক ডাঃ নীতিশ চন্দ্র দেবনাথ, ন্যাশনাল কোঅর্ডিনেটর, ওয়ান হেলথ বাংলাদেশ, ডাঃ এন্থনী ইসোফনি, টিম লিড, হেল্থ সিকিউরিটি এন্ড ইমারজেপি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ।

Reneta

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, আইসিডিডিআর, বি, ইকো হেল্থ এলায়েন্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএস সিডিসি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইডিসিআরআইসিডিডিআরবিখেজুরের রসনিপাহ ভাইরাসভাইরাসরোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটরোগতত্ত্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT